Bntv245487
২৬ অক্টোবর ২০২৬, ১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সংঘটিত চাঞ্চল্যকর গণডাকাতির ঘটনায় মো. ইমাম হোসাইন নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর দপ্তরের একটি আভিযানিক দল শনিবার বিকেলে পশ্চিম হাসনাকাটা এলাকায় অভিযান চালায়। এসময় হাসনাকাটা একটি সংগঠনের কার্যালয়ের সামনে থেকে ইমাম হোসাইনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ইমাম হোসাইন ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে গত ১৯ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সংঘটিত গণডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ইতিমধ্যে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ইমাম হোসাইনকে আদালতে পাঠানো হয়েছে।এদিকে আলোচিত এ গণডাকাতির ঘটনায় এর আগে এক নারী,তাঁর কিশোর ছেলে ও রাইহান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ডাকাতির ঘটনায় প্রকৃতপক্ষে কারা জড়িত, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।স্থানীয়দের দাবি, ইতিমধ্যে গ্রেপ্তার ব্যক্তিরা যদি সত্যিই এ ঘটনায় জড়িত থাকেন, তাহলে তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো ডাকাত দলের প্রকৃত পরিচয় ও সংশ্লিষ্টদের তথ্য উদঘাটন করতে হবে। একইসঙ্গেঘটনারসঙ্গেজড়িত ডাকাতদলেরসবসদস্যকেশনাক্তকরেআইনেরআওতায়আনার দাবি জানিয়েছেন তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার

১

তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

২

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

৩

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

৪

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৫

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৬

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৭

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৮

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৯

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

১০

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

১১

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১২

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১৩

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১৪

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৫

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৬

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৭

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৮

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৯

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

২০