Bntv245487
২৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের চাকুয়া(পশ্চিমপাড়া)গ্রামের রতিন্দ্র দাসের নাবালিকা মেয়ে (১৫) নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসলিয়ে বখাটে জয়ন্ত দাস (২৫) পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে বখাটে জয়ন্ত দাস(২৫)কে বিবাদি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত ২১ আগষ্ট রোজ শুক্রবার দুপুরে। এ ঘটনায় মেয়ের পিতা রতিন্দ্র দাস বাদি হয়ে গত ২২ আগষ্ট শনিবার একই গ্রামের কৃষ্ণ কান্ত দাসের ছেলে বখাটে জয়ন্ত দাসকে বিবাদি করে শাল্লা থানায় এই লিখিত অভিযোগটি দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়,ঘটনার সময় ও তারিখে তার মেয়ে গ্রামের পাশে অপূর্ব কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে বড়ি থেকে বের হন। রাস্তায় নাবালিকা মেয়েকে একা পেয়ে বখাটে জয়ন্ত দাস তাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। এই বখাটে জয়ন্ত দাস বেশ কিছুদিন যাবত তার মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার সময় ও তারিখে মেয়েটি কোচিং সেন্টারে যাওয়ার পথে বখাটে তার মেয়েকে ফুসলিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি জানার পরপরই বিবাদি জয়ন্ত দাসের পরিবারের সদস্যদের জানানোর পরও তারা জয়ন্ত দাস এবং তার মেয়ের অবস্থান জানাতে অপারগতা প্রকাশ করেন। ফলে তিনি নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন। এ ব্যাপারে মেয়ের পিতা রতিন্দ্র দাস জানান,আমার মেয়েকে প্রায়ই বখাটে জয়ন্ত দাস উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ আগষ্ট তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে অপূর্ব কোচিং সেন্টারে যাওয়ার পথে জয়ন্ত দাস তার মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। তিনি তার মেয়েটিকে উদ্ধারে আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন এবং বখাটে জয়ন্ত দাসের কঠোর শাস্তির দাবি জানান। এ ব্যাপারে বিবাদি জয়ন্ত দাসের পিতা কৃষ্ণ কান্ত দাসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্যে জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সোহেল অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ছেলে ও মেয়েকে উদ্ধারে কাজ করা হচ্ছে বলে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

খুলনায় কাটা পা উদ্ধার সিআইডি-পিবিআই তদন্তে

বাংলাদেশে ব্যতিক্রমী উদ্যোগের দাবি—ফেল করা শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী সেমিনার, দেওয়া হলো ভবিষ্যৎ সাফল্যের দিকনির্দেশনা

খুলনায় প্রকাশ্যে গুলি! খুমেকে ভর্তি মাসুদ

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আমিন খন্দকার আটক

আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া ও কুইজ প্রতিযোগিতা

খুলনা জেলা প্রশাসক কয়রা উপজেলার পরিদর্শন করেন

হেডকোয়ার্টার মাধ্যমিক বিদ্যালয় আয়োজনে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী আলোচনা ও দোয়া অনুষ্ঠান

সরকারি ব্রিজের গা ঘেঁষে ‘পাকা ঘর’—সাধারণ মানুষের এত দাপটের উৎস কোথায়?

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী আলোচনা

১০

সমবায় শক্তি, সমবায় মুক্তি: ডুমুরিয়ায় অগ্রণী সমিতির উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ

১১

কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক হুরে জান্নাত

১২

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা

১৩

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা

১৪

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময়

১৬

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার গল্প নিয়ে টেলিভিশনে আসছে নতুন ধারার সামাজিক নাটক ‘তাবিজ’

১৭

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

১৮

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

১৯

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রীর বিদিশা গ্রেফতার

২০