Bntv245487
২৬ অগাস্ট ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি নারায়ন চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক অমর চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদারের নেতৃত্বে শহরের মল্লিকপুরস্হ জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শণ। এই জেলায় হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রির্স্টাণসহ অন্যান্য জাতিগোষ্টির মধ্যে একটি ভাতৃত্বের বন্ধন সুদৃঢ রয়েছে। আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন,আমাদের এই সুনামগঞ্জ জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সম্প্রীতির একটা মিলবন্ধন রয়েছে তা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে।তিনি আরো বলেন আমাদের বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশে সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করেন বলেই ধর্মকর্ম পালনে পূর্ণ স্বাধীনতা দেয়া আছে। এইদেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলতে কোনকিছু নাই। সুনামগঞ্জে যার যার ধর্মীয় উৎসব পালনে সরকার নিশ্চিত নিরাপত্তা বিধানের পাশাপাশি সবধরনের সহযেগিতা করা হবে বলে তিনি জানান।আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

খুলনায় কাটা পা উদ্ধার সিআইডি-পিবিআই তদন্তে

বাংলাদেশে ব্যতিক্রমী উদ্যোগের দাবি—ফেল করা শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী সেমিনার, দেওয়া হলো ভবিষ্যৎ সাফল্যের দিকনির্দেশনা

খুলনায় প্রকাশ্যে গুলি! খুমেকে ভর্তি মাসুদ

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আমিন খন্দকার আটক

আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া ও কুইজ প্রতিযোগিতা

খুলনা জেলা প্রশাসক কয়রা উপজেলার পরিদর্শন করেন

হেডকোয়ার্টার মাধ্যমিক বিদ্যালয় আয়োজনে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী আলোচনা ও দোয়া অনুষ্ঠান

সরকারি ব্রিজের গা ঘেঁষে ‘পাকা ঘর’—সাধারণ মানুষের এত দাপটের উৎস কোথায়?

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী আলোচনা

১০

সমবায় শক্তি, সমবায় মুক্তি: ডুমুরিয়ায় অগ্রণী সমিতির উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ

১১

কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক হুরে জান্নাত

১২

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা

১৩

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা

১৪

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময়

১৬

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার গল্প নিয়ে টেলিভিশনে আসছে নতুন ধারার সামাজিক নাটক ‘তাবিজ’

১৭

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

১৮

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

১৯

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রীর বিদিশা গ্রেফতার

২০