Bntv245487
২৬ অগাস্ট ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা

আবিদুর রহমান আলিফ 

শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে “শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয়” শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা সকাল ১০:৪৫ ঘটিকায় প্রগতি ভবন, প্রথম আলো, কারওয়ানবাজার, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবু ইউসুফ, সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভীন মহোদয়।বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব।শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। পরিবারকে শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে তারা তাদের ভয়, সমস্যা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা নির্দ্বিধায় অভিভাবকদের জানাতে পারে। পাশাপাশি শিশুদের অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগী শিশুর প্রতি সহানুভূতিশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু নির্যাতনের শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

আলোচনা সভায় শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নির্যাতনের ঘটনা দ্রুত শনাক্তকরণ, যথাযথ কর্তৃপক্ষকে অবহিতকরণ, ভুক্তভোগী শিশুর সুরক্ষা ও মানসিক সহায়তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সভায় উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান খান, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়; ড. রাশেদের রওনক খান, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়; রোকসানা সুলতানা, নির্বাহী পরিচালক, ব্রেকিং দ্য সাইলেন্স; এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম, পরিচালক, ব্রেকিং দ্য সাইলেন্স। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

খুলনায় কাটা পা উদ্ধার সিআইডি-পিবিআই তদন্তে

বাংলাদেশে ব্যতিক্রমী উদ্যোগের দাবি—ফেল করা শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী সেমিনার, দেওয়া হলো ভবিষ্যৎ সাফল্যের দিকনির্দেশনা

খুলনায় প্রকাশ্যে গুলি! খুমেকে ভর্তি মাসুদ

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আমিন খন্দকার আটক

আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া ও কুইজ প্রতিযোগিতা

খুলনা জেলা প্রশাসক কয়রা উপজেলার পরিদর্শন করেন

হেডকোয়ার্টার মাধ্যমিক বিদ্যালয় আয়োজনে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী আলোচনা ও দোয়া অনুষ্ঠান

সরকারি ব্রিজের গা ঘেঁষে ‘পাকা ঘর’—সাধারণ মানুষের এত দাপটের উৎস কোথায়?

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী আলোচনা

১০

সমবায় শক্তি, সমবায় মুক্তি: ডুমুরিয়ায় অগ্রণী সমিতির উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ

১১

কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক হুরে জান্নাত

১২

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা

১৩

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা

১৪

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময়

১৬

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার গল্প নিয়ে টেলিভিশনে আসছে নতুন ধারার সামাজিক নাটক ‘তাবিজ’

১৭

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

১৮

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

১৯

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রীর বিদিশা গ্রেফতার

২০