ডেস্ক :
আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মানবজাতির মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও তাঁর মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সারাদেশে সরকারি ছুটি পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মহানবীর সত্য, ন্যায়, মানবিকতা ও শান্তির শিক্ষাকে জীবনে ধারণের আহ্বানের পাশাপাশি দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনায় মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য করুন