আবিদুর রহমান আলিফ
খুলনা জেলার কয়রা উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। এসময় তিনি কয়রা মদিনাবাদ ইউনিয়ন ভূমি অফিস, মদিনাবাদ ইউনিয়নের নদীর বাঁধ, কয়রা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কয়রা থানা ও সুন্দরবনের অন্তর্বর্তী বজবজা টহল ফাঁড়ি পরিদর্শন করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে আম ও নারকেল এর দুটি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তারপর কয়রা উপজেলার উপকারভোগীদের মাঝে সুপেয় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ৫০ জন উপকারভোগীর মাঝে ৫০টি পানির ট্যাংক বিতরণ করেন। উপজেলা অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচীর অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে কয়রা উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তির অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তির অনুদান বিতরণ করেন। পরে কয়রা উপজেলার বাঘ বিধবাদের সাথে জেলা প্রশাসক মহোদয় মতবিনিময় করেন এবং তাদের মাঝে ফুড প্যাক বিতরণ করেন।
মন্তব্য করুন