Bntv245487
৩০ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকে বিরুদ্ধে শহর থেকে গ্রাম গিয়ে সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম এর নেতৃত্বে গৌরারং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্হিতিতে স্কুল মাঠে এই সচেতনতামূলক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। এ সময় গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম বলেন মাদক হচ্চে জাতির জন্য বড় একটি অভিশাঁপ। এই মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মের আপনার আমার সন্তানদের বাঁচাতে মাদককে নির্মল করার শপথ নিতে হবে। তিনি বলেন সরকার ও আমাদের সুনামগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মহোদয় মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স নীতিতে অটল। তাই যেখানেই মাদক ব্যবসায়ী ও বিক্রেতার তথ্য পাবেন আপনারা তাদের আটক করে পুলিশকে খবর দেয়ার পরামর্শ দেন। সকলে মিলে মাদককে নির্মূল করতে না পারলে আমাদেরকে আপনারা সচেতন জনগনকে জাতি কখনো ক্ষমা করবে না। তাই সকলে মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতামূলক আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্রয় পেশাজীবীদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে

ডুমুরিয়ায় রঙিন মাছ ও সমন্বিত খামারে যুবক রাহুলের বাজিমাত: বছরে আয় ১৫-২০ লাখ টাকা

মোংলায় দুর্যোগ ঝুঁকিপূর্ণ স্থানে শিশু ফোরাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ পরিদর্শন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

হারানো মোবাইল-টাকা উদ্ধারে ৩ এপিবিএনের সাইবার ইউনিটের সাফল্য

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলার প্রকাশ্যে চার্জার ভ্যান চুরি

ঈদগাঁওতে এবার রাত্রিকালীন লোডশেডিং,অতিষ্ঠ গ্রাহকরা 

গাঙচিল বটিয়াঘাটা উপজেলা শাখার কমিটি পুনর্গঠন

আইনমন্ত্রী আসাদুজ্জামান খুলনা জেলার উন্নয়ন পরিকল্পনার দায়িত্ব পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার যাত্রা শিল্পী পরিষদ পক্ষ থেকে

১০

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা

১১

পাইকগাছা কপিলমুনি আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাবে ,পুলিশের ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

১২

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

১৩

ডুমুরিয়ায় ঘোনা রাজ একাদশের জয়, জমজমাট মিনি ফুটবল সেমিফাইনাল

১৪

কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ

১৫

কেশবপুরে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

১৭

ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের মাসব্যাপী অভিযানে প্রস্তুতি সভা সম্পন্ন

১৮

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার জাতীয় পাখি দোয়েল

১৯

খুলনার খালিশপুর এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার আটক ০১

২০