Bntv245487
৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার জাতীয় পাখি দোয়েল

কয়রা উপজেলা প্রতিনিধি:

একসময় ভোরের নীরবতা ভেঙে মিষ্টি শিসে জানান দিতো দোয়েল। গ্রামের আঁকাবাঁকা পথ, বাড়ির উঠান, ঘরের চাল কিংবা গাছের ডালে ছিল জাতীয় পাখি দোয়েলের সরব উপস্থিতি। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। এখন আর আগের মতো দেখা মেলে না চেনা সেই দোয়েলের। ধীরে ধীরে গ্রামবাংলার প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে দেশের জাতীয় পাখিটি।কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা শচীন মন্ডল এর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দশক আগেও সকাল হলেই দোয়েলের মিষ্টি শিসে ঘুম ভাঙত গ্রামবাসীর। বাড়ির আশপাশের ঝোপঝাড়, বাঁশঝাড় ও গাছপালায় দোয়েলের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। তাদের কিচিরমিচির শব্দে মুখর থাকত গ্রামের পরিবেশ। অথচ বর্তমানে সেই দৃশ্য অনেকটাই বিরল।কয়রা উপজেলা একাধিক প্রবীণ বাসিন্দা আফসোস করে বলেন, “আগে সকালে ঘুম থেকে উঠলেই দোয়েলের মিষ্টি শিস শুনতাম। বাড়ির আশপাশেই দেখা যেতেই । এখন অনেক খুঁজেও দোয়েল দেখা যায় না।”বর্তমান প্রজন্মের অনেক ছেলে-মেয়েই জাতীয় পাখি দোয়েলকে বাস্তবে দেখার সুযোগ পাচ্ছে না। বইয়ের পাতায় কিংবা ছবিতে দেখেই তাদের কাছে পরিচিত হচ্ছে এই পাখিটি। শুধু দোয়েল নয়, দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার আরও অনেক পরিচিত পাখি।পরিবেশসংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, নির্বিচারে গাছপালা ও বন-জঙ্গল কেটে ফেলা, ঝোপঝাড় ধ্বংস, পাখির প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব দোয়েলসহ বিভিন্ন দেশীয় পাখির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।সচেতন মহল বলছে, দোয়েলসহ দেশীয় পাখি রক্ষায় প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ, নির্বিচারে গাছ কাটা বন্ধ, পর্যাপ্ত বনায়ন এবং কৃষিতে কীটনাশকের ব্যবহার কমাতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়াতে হবে।প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতীয় পাখি দোয়েল হয়তো শুধু বইয়ের পাতায় থাকা একটি পরিচিত নাম হয়েই থেকে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্রয় পেশাজীবীদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে

ডুমুরিয়ায় রঙিন মাছ ও সমন্বিত খামারে যুবক রাহুলের বাজিমাত: বছরে আয় ১৫-২০ লাখ টাকা

মোংলায় দুর্যোগ ঝুঁকিপূর্ণ স্থানে শিশু ফোরাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ পরিদর্শন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

হারানো মোবাইল-টাকা উদ্ধারে ৩ এপিবিএনের সাইবার ইউনিটের সাফল্য

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলার প্রকাশ্যে চার্জার ভ্যান চুরি

ঈদগাঁওতে এবার রাত্রিকালীন লোডশেডিং,অতিষ্ঠ গ্রাহকরা 

গাঙচিল বটিয়াঘাটা উপজেলা শাখার কমিটি পুনর্গঠন

আইনমন্ত্রী আসাদুজ্জামান খুলনা জেলার উন্নয়ন পরিকল্পনার দায়িত্ব পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার যাত্রা শিল্পী পরিষদ পক্ষ থেকে

১০

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা

১১

পাইকগাছা কপিলমুনি আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাবে ,পুলিশের ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

১২

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

১৩

ডুমুরিয়ায় ঘোনা রাজ একাদশের জয়, জমজমাট মিনি ফুটবল সেমিফাইনাল

১৪

কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ

১৫

কেশবপুরে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

১৭

ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের মাসব্যাপী অভিযানে প্রস্তুতি সভা সম্পন্ন

১৮

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার জাতীয় পাখি দোয়েল

১৯

খুলনার খালিশপুর এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার আটক ০১

২০