Bntv245487
৩০ অগাস্ট ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় দুর্যোগ ঝুঁকিপূর্ণ স্থানে শিশু ফোরাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ পরিদর্শন

আবিদুর রহমান আলিফ 

মোংলায় এনজিও জেজেএস এর উদ্যোগে রবিবার ৩০ শে আগষ্ট সকাল সাড়ে ১১ টায় দুর্যোগ ঝুঁকিপূর্ণ, নদী ভাঙ্গন স্থানে শিশু ফোরাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথ পরিদর্শন করেন। উপজেলার চিলা বাজার থেকে গাববুনিয়া জোড়া ব্রিজ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার পিচের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে গর্তগুলোতে পানি জমে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা।স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের দুই পাশে প্রায় ৭০০ থেকে ৮০০ পরিবারের বসবাস। প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ চলাচল করেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু শিক্ষার্থী রয়েছে। বেহাল সড়কের কারণে স্কুল, বাজার ও চিকিৎসাকেন্দ্রে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।সড়ক ও রিং বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মোংলা উপজেলা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক শিশু ফোরামের পক্ষ থেকে ১০ ই আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়।আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ শে আগস্ট সরেজমিনে এলাকা পরিদর্শন করেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মতিউর রহমান, উপজেলা এলজিইডির কর্মকর্তা প্রকৌশলী মো. নাবিদুল ইসলাম, জেজেএস ক্লাইমেট চেঞ্জ এডুকেটার মোঃ তারিকুল, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকিহ্রাস শিশু ফোরামের মোংলা উপজেলা সভাপতি চয়ন মৃধা। তাঁরা সড়কের বিভিন্ন অংশ ও রিং বেড়িবাঁধের অবস্থা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি সড়ক ও রিং বেড়িবাঁধের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্রয় পেশাজীবীদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে

ডুমুরিয়ায় রঙিন মাছ ও সমন্বিত খামারে যুবক রাহুলের বাজিমাত: বছরে আয় ১৫-২০ লাখ টাকা

মোংলায় দুর্যোগ ঝুঁকিপূর্ণ স্থানে শিশু ফোরাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ পরিদর্শন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

হারানো মোবাইল-টাকা উদ্ধারে ৩ এপিবিএনের সাইবার ইউনিটের সাফল্য

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলার প্রকাশ্যে চার্জার ভ্যান চুরি

ঈদগাঁওতে এবার রাত্রিকালীন লোডশেডিং,অতিষ্ঠ গ্রাহকরা 

গাঙচিল বটিয়াঘাটা উপজেলা শাখার কমিটি পুনর্গঠন

আইনমন্ত্রী আসাদুজ্জামান খুলনা জেলার উন্নয়ন পরিকল্পনার দায়িত্ব পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার যাত্রা শিল্পী পরিষদ পক্ষ থেকে

১০

যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা

১১

পাইকগাছা কপিলমুনি আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাবে ,পুলিশের ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

১২

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

১৩

ডুমুরিয়ায় ঘোনা রাজ একাদশের জয়, জমজমাট মিনি ফুটবল সেমিফাইনাল

১৪

কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ

১৫

কেশবপুরে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

১৭

ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের মাসব্যাপী অভিযানে প্রস্তুতি সভা সম্পন্ন

১৮

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার জাতীয় পাখি দোয়েল

১৯

খুলনার খালিশপুর এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার আটক ০১

২০