মোঃ আরিফুর রহমান
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর কেন্দ্রীয় সভাপতি মোঃ আরিফুর রহমান বলেন, দেশের বিক্রয় পেশাজীবীদের চাকরির নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে খুব শিগগিরই বিক্রয় পেশাজীবীদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের অসংখ্য বিক্রয় পেশাজীবী বিভিন্ন প্রতিষ্ঠানে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ পেশার জন্য সুনির্দিষ্ট চাকরি নীতিমালা না থাকায় অনেক ক্ষেত্রেই তারা নানা ধরনের অবহেলা, অনিশ্চয়তা ও বৈষম্যের শিকার হচ্ছেন।মোঃ আরিফুর রহমান আরও বলেন, অনেক কোম্পানি নিজেদের ইচ্ছামতো কর্মী নিয়োগ ও ছাঁটাই করে থাকে। চাকরির শর্ত, কর্মঘণ্টা, বেতন-ভাতা, ছুটিসহ বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। ফলে একজন বিক্রয় পেশাজীবী দীর্ঘদিন একটি প্রতিষ্ঠানে কাজ করার পরও তার চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় থাকেন।তিনি বলেন, বিক্রয় পেশাজীবীদের শ্রম ও অবদানের যথাযথ মূল্যায়ন করতে হলে তাদের চাকরির ক্ষেত্রে একটি সুস্পষ্ট, যুগোপযোগী ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা জরুরি। একই সঙ্গে শ্রম আইন ও প্রচলিত বিধিবিধান যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কোম্পানি কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান—আলোচনা ও সমঝোতার মাধ্যমে দ্রুত একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করুন।অন্যথায়, বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে—ইনশাআল্লাহ।
মন্তব্য করুন