Bntv245487
৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় ৮ দলীয় ফুটবলের প্রথম পর্ব শেষ, জয় পেল পুটিমারি সততা একাদশ।

রুপসা প্রতিনিধি:মোল্লা জাহাঙ্গীর আলম

খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগে বেসিক এডুকেশন এন্ড সাইন্স কেয়ার এর সৌজন্যে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২৬ এর প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। রবিবার বিকালে স্থানীয় পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়।সমাপনী ম্যাচে পুটিমারি সততা একাদশ ৩-০ গোলে এনসি ইউনাইটেড ক্লাবকে হারিয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পুটিমারি সততা একাদশ। দলের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় বাকি একাই ৩টি গোল করে হ্যাট্রিক করেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক-উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির শেখ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন
বিএনপি নেতা এস এম এ মালেক, মহিতোষ ভট্টাচার্য, কেএম আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম পাইক, জলিল লস্কর, আল আমিন লস্কর, আনোয়ার পাইক। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুস্তাইন শেখ, যুবদল নেতা দাউদ শেখ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ম্যাচটি পরিচালনা করেন রেফারি জাকির হোসেন। সহযোগী হিসেবে ছিলেন জাহিদ হাসান ও শেখ জাহিদুল ইসলাম।আয়োজকরা জানান, টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা শীঘ্রই শুরু হবে। প্রথম পর্বের খেলা দেখতে মাঠে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় ইয়াবাসহ তপন মণ্ডল আটকভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড, ৫০ টাকা জরিমানা

পোকখালীতে পুলিশের মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কয়রায় ডেঙ্গু আক্রান্ত ৫ রোগী হাসপাতালে ভর্তি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন কেশবপুরের ডক্টর রফিকুল ইসলাম

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন: রাষ্ট্রপতি

সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত

ঈদগাঁওতে অটোরিকশা-টমটম-মিশুক চলাচলে ১১ নির্দেশনা জারি করল উপজেলা প্রশাসন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি

অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  

১০

ইস্ট লন্ডনে মরহুমা হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্টের দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

ঈদগাঁওতে পবিসের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

১২

পাচারকারীরা পালিয়ে গেলেও নৌকা ও হরিণের মাথা-পা উদ্ধার১৪৫ কেজি হরিণের মাংস জব্দ

১৩

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ: প্রধানমন্ত্রীর

১৪

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ: প্রধানমন্ত্রীর

১৫

মোবাইল আসক্তিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগথুকড়ায় নবম শ্রেণির অভিভাবক সমাবেশে সন্তানদের মোবাইল থেকে দূরে রাখার আহ্বান

১৬

ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র‌্যালি

১৭

গফফার সড়ক যেন মরণফাঁদ, প্রতিদিনই দুর্ভোগ! ৮ স্থানে পানির নিচে সড়ক, খানাখন্দে উল্টে যাচ্ছে যানবাহন—ভাঙছে গাড়ি, বাড়ছে জনভোগান্তি

১৮

খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক শান্ত

১৯

কেশবপুরে মাননীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ 

২০