Bntv245487
৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফফার সড়ক যেন মরণফাঁদ, প্রতিদিনই দুর্ভোগ! ৮ স্থানে পানির নিচে সড়ক, খানাখন্দে উল্টে যাচ্ছে যানবাহন—ভাঙছে গাড়ি, বাড়ছে জনভোগান্তি

ডুমুরিয়া প্রতিনিধি:জি. এম. ফিরোজ

সড়ক আছে, কিন্তু চলাচলের উপায় নেই! কোথাও হাঁটুসমান পানি, কোথাও বড় বড় গর্ত—ডুমুরিয়ার গফফার সড়ক এখন যেন খানাখন্দে ভরা এক মরণফাঁদ। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রায় ৮টি স্থানে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ আরও চরমে উঠেছে। ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা ও রংপুর ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন উপজেলা পরিষদ, থানা ও বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। একই সঙ্গে ফুলতলা, অভয়নগর, কেশবপুর ও মনিরামপুরের মানুষের ডুমুরিয়ার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবেও এটি ব্যবহৃত হয়। অথচ দীর্ঘদিনের ভাঙাচোরা ও জলাবদ্ধতায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রংপুরের বাসিন্দা শক্তি মল্লিক বলেন, প্রতিদিন শত শত মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু গফফার সড়কে উঠলেই শুরু হয় দুর্ভোগ। খানাখন্দগুলো অনেক জায়গায় পুকুরের মতো হয়ে গেছে। ভ্যানচালক মো. নজরুল সানা (৫৬), মো. শফিকুল ইসলাম (৫৫), শেখ নজরুল ইসলাম (৭৫) ও আলামিন সরদার (২৮) বলেন, গত দুই-তিন বছর ধরে সড়কের অবস্থা খারাপ। বছরের প্রায় ছয় মাস বিভিন্ন অংশ পানিতে ডুবে থাকে। খানাখন্দে পড়ে প্রতিনিয়ত ভ্যানের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। যা আয় করেন, তার বড় অংশই গাড়ি মেরামতে চলে যায়। ইজিবাইকচালক মো. মনিরুল বিশ্বাস (৫৮), আব্দুল হাদি বিশ্বাস (৪৫) ও মো. শহিদ বিশ্বাস (৬০) বলেন, সড়কের গর্তে পড়ে প্রায়ই ইজিবাইক উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটে। এতে যানবাহনের ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ডুমুরিয়া যুব উন্নয়ন অফিসের মো. পির আলী বলেন, প্রতিদিন অফিসের কাজে যাতায়াত করতে হয়। কিন্তু সড়কের বেহাল দশার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজের আশ্বাস, কবে কাটবে দুর্ভোগ? এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা বলেন, গফফার সড়কের উন্নয়নের জন্য কয়েকবার বাজেট প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সড়কটি আরও উঁচু করে সংস্কার করা হবে, যাতে ভবিষ্যতে পানিতে সড়ক তলিয়ে না যায়। স্থানীয়দের দাবি, বাজেট অনুমোদনের অপেক্ষায় আর কতদিন? দ্রুত সড়কটি সংস্কার ও উঁচু করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে গফফার সড়ককে চলাচলের উপযোগী করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যাক্তিকে কারাদণ্ড 

জলাবদ্ধতায় মানবেতর জীবন বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জীবন, নৌকায় স্কুলে ছুটছে শিশুরা রাস্তাঘাট-ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে; খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনে চরম সংকট

চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে শহরে মানববন্ধন

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ঈদগাঁওতে সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যান, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন:

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

১০

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১১

পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল জান্নাতির, এলাকায় শোকের ছায়া

১২

ঈদগাঁওতে প্রতিনিয়ত মাইকিংয়ের শব্দদূষণে অতিষ্ঠ জন জীবন

১৩

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত:

১৪

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

১৫

ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন

১৬

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে ২৩ প্রার্থী

১৭

দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন।

১৮

খুলনা জেলা বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১৯

মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত 

২০