ডুমুরিয়া,নিজস্ব প্রতিনিধি জি. এম. ফিরোজ
খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের পরিচিত মাটি কাটা সরদার মোঃ মহাতাফ বিশ্বাস আর নেই। ইন্না লিল্লাহি ——— রাজিউন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনায় নেওয়ার পথে আজ রবিবার বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়।থুকড়া গ্রামসহ আশপাশের এলাকায় মহাতাফ বিশ্বাস ‘মাটি কাটা সরদার’ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন