Bntv245487
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈদগাঁওয়ের ৪ জন। একই ঘটনায় গাড়িতে থাকা আরও অন্তত চার যাত্রী মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন কলেজ বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বিয়ের বহরে থাকা অপর একটি গাড়িতে থাকা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে বিয়ের অনুষ্ঠান শেষ করে গাড়ি যোগে ঈদগাঁওয়ে ফিরছিলেন তারা। পথিমধ্যে রোববার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলীর কলেজ বাজার এলাকায় পৌঁছালে তাদের বহন কারী গাড়িটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয় এবং গাড়ির আরও ৪ যাত্রী আশঙ্কাজনক অবস্থায় পড়েন।নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন, ঈদগাঁও বাসস্টেশনের নূর জাহান প্লাজার মালিক পোকখালী গোমাতলীর বাসিন্দা ফেরদৌস আলম ফিরোজ (তিনি ঈদগাঁও স্টেশনের তারেক মেডিকো স্বত্বাধিকারী তারেকের পিতা), গাড়িচালক মুন্না, ঈদগাঁওয়ের মাইজ পাড়ার বজল মেম্বারের চাচাতো বোন মিমতা ও মোর্শেদ। অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত ৪ যাত্রীকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে তাদের নিবিড় চিকিৎসা প্রদান করা হচ্ছে।দুর্ঘটনার খবর পাওয়ার পরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ঈদগাঁও থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন। তিনি হাসপাতালে উপস্থিত থেকে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ,পরিচয় শনাক্তকরণ ও স্বজনদের সার্বিক সহযোগিতা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছেন।শিক্ষক মামুনর রশিদ জানান, তাঁর চাচাত বোন  মিমতাও ভাই মোর্শেদসহ ৪জন নিহত হয়েছেন সড়ক দূর্ঘটনায়।এদিকে দুর্ঘটনার খবর এবং হতাহতদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঈদগাঁও উপজেলায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আনন্দঘন অনুষ্ঠান শেষে প্রিয় জনদের এমন আকস্মিক অকালমৃত্যু ও কয়েক জনের জীবনের ঝুঁকির খবরে এলাকায় গভীর শোক ও স্তব্ধতা নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১১

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১২

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৩

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৫

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৬

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৭

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

১৮

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

২০