Bntv245487
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নজরুল বর্ষ-২৬’ উপলক্ষে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি খানজাহান আলী থানা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ সেপ্টেম্বর) ফুলবাড়িগেট ল্যাবরেটরি স্কুল মোড়স্থ প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং রামপ্রসাদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।নজরুলগীতি ও পল্লীগীতির শিল্পী, বাংলাদেশ বেতার খুলনার নন্দিতা বালা সংগীত।প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলের কবিতা, গান ও সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে।প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির গোলাপ শাখা-০১-এর শিক্ষার্থী ইন্দ্রিলা সাহা। দ্বিতীয় স্থান অর্জন করে ৪থ শ্রেণির শাপলা শাখা-০৯-এর শিক্ষার্থী সৌরভ মণ্ডল। তৃতীয় স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির জবা শাখা-০১-এর শিক্ষার্থী সাইফান ইসলাম তাহমিদ। এছাড়া যৌথভাবে পঞ্চম শ্রেণির গোলাপ শাখা-১৫-এর শিক্ষার্থী মো. মিনহাজ শেখ কৃতিত্ব অর্জন করে।অনুষ্ঠানে অতিথি বৃন্দ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁওয়ে বনভূমি জবরদখলমুক্ত,অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নজরুল বর্ষ-২৬’ উপলক্ষে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কচুরিপানায় ভুতুড়ে খাল-বিল, মশার আতঙ্কে জনজীবন!ডুমুরিয়ায় ১০ লাখ টাকার কচুরিপানা কাটার মেশিন কোথায়—কর্তাদের বক্তব্যে ধোঁয়াশা, ভাঙারি অবস্থায় মিলল ৫ লাখ টাকার মেশিন!

সিএসএস হোপ টেকনিক্যাল ও পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর সভাপতি সরদার বাদশা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 

নজরুল বর্ষ-২৬’ উপলক্ষে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মানবতার সেবায় মুজিবুর রহমান—জরুরি চিঠি হাতে ছুটে চেয়ারম্যানের দুয়ারে ডাক পৌঁছানো শুধু দায়িত্ব নয়, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত!!

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

১০

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

১১

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

১২

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

১৩

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

১৪

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৫

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

১৬

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

১৭

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৯

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

২০