Bntv245487
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

খুলনা, নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ 

অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬। ভোটে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে মোল্লা খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ‘সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ’ প্যানেল। শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ খুলনা জেলা স্টেডিয়াম ভবনে সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১১টার পর ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়। মোট ২২২ জন ভোটারের মধ্যে সিংহভাগই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সাধারণ সম্পাদক পদে বড় ব্যবধানে জয়:সংস্থার অন্যতম মূল পদ সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মোল্লা খায়রুল ইসলাম। তিনি মোট ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইমতিয়াজ হোসেন পিলু পেয়েছেন ৫৩ ভোট। বিজয়ী কর্মকর্তা প্যানেল: ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি (৪টি পদ): এস এম মোয়াজ্জেম রশীদ দোজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ্ আসিফ হোসেন রিংকু এবং মোঃ জুলফিকার আলী খান। অতিরিক্ত সাধারণ সম্পাদক: শেখ হেমায়েত উল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক (২টি পদ): কে এম আশরাফুল আলম নান্নু ও মোঃ বেলাল হোসেন। কোষাধ্যক্ষ: হাসান জাহাঙ্গীর মুকুল। নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা: সাধারণ সদস্য পদে নির্বাচিত ১৩ জন হলেন— শফিউল আলম সবুজ, মোঃ মাহমুদুল হক সেতু, এ জে এম অহিদুল ইসলাম সেলিম, মোঃ ইয়াসিন খান, মোঃ তরিকুল ইসলাম (সাংবাদিক), মোঃ ইকরামুল কবির মিল্টন, মোঃ আজিজুর রহমান জুয়েল, মোঃ তরিকুল ইসলাম, এ কে এম শহিদুল ইসলাম, কাজী নূর মোহাম্মদ, মিজানুর রহমান এবং মোঃ রেজানুল ইসলাম। এছাড়া সংরক্ষিত উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ক্যাটাগরিতে সদস্য নির্বাচিত হয়েছেন এমডি খায়রুল ইসলাম খান ও মোহাম্মাদ আরিফুর রহমান। অন্যদিকে মহিলা সংরক্ষিত ২টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আয়েশা আক্তার শুকতারা ও খালেদা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১১

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১২

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৩

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৫

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৬

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৭

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

১৮

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

২০