Bntv245487
১ অক্টোবর ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ড. এম. এ. রশীদ হলের ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ড. এম. এ. রশীদ হলের প্রভোস্ট ড. রুবাইয়াত মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালন শাহ্ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম এবং ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান।অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনে সাফল্য কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে হলের প্রভোস্ট ড. রুবাইয়াত মোস্তাক বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের হলের নিয়ম-শৃঙ্খলা মেনে শিক্ষাজীবনকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।অনুষ্ঠানে ড. এম. এ. রশীদ হলের সহকারী প্রভোস্টবৃন্দ, বিদায়ী ও নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবীনদের বরণ ও বিদায়ীদের শুভকামনা জানানোর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।শেখ মাহতাব হোসেন। মোবাইল নাম্বার 01711364431

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ার শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী ২৫ ডিসেম্বর, প্রস্তুতি চলছে

১

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির ঈদগাঁও থানা পরিদর্শন

২

২ নং কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আজীম শরীফের ব্যাপক গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

৩

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

৪

ঈদগাঁওতে স্যাতঁ স্যাতেঁ ময়লার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্কে এলাকাবাসী

৫

কেশবপুরের ভায়না গ্রামে আলহাজ্ব মনিরুল ইসলাম মনু’র উঠান বৈঠক

৬

কক্সবাজারে শিক্ষক সমিতির সম্মেলন শনিবার, আসছেন কেন্দ্রীয় নেতারা 

৭

কেশবপুরে উপাচার্য রফিকুল ইসলাম-এর সংবর্ধনা প্রদান উপলক্ষে প্রস্তুতি সভা

৮

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে গাজী ফারুকের মশারি বিতরণ

৯

একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার

১০

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

১১

বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

১২

ডুমুরিয়ায় ৪০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারিশাহপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কমিটির ২২তম সভা অনুষ্ঠিত:

১৪

ডুমুরিয়ার রংপুরে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় আব্দুর রব রাব্বি খান

১৫

সা-আদ গ্রুপের বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত 

১৬

কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক

১৮

ডুমুরিয়ায় ভারতীয় হুইস্কিসহ আটক তিতাস, মাদক কারবারের অভিযোগ শোলঘাতিয়া কালীমন্দিরের পাশে অভিযান, হ্যান্ডব্যাগে মিলল ৬ বোতল ভারতীয় হুইস্কি

১৯

শেখ রাসেল স্মৃতি সংসদ,মহেশখালী উপজেলা কমিটি অনুমোদন

২০