Bntv245487
৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাব-রেজিস্ট্রার তন্ময়কে কার্যলয় থেকে অপহরণ, আধাঘন্টা পর মিললো মুক্তি

শেখ মাহতাব হোসেন 

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সদর সাব রেজিস্ট্রারের কার্যলয় থেকে দিনে দুপুরে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডলকে অপহরণ করে তুলে নেওয়ার প্রায় আধাঘন্টা পর ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। আজ বুধবার দুপুরে প্রকাশ্য দিবালোকে খুলনা সদর থানা থেকে মাত্র ৫০ গজ দুরে এ ঘটনা ঘটে। তবে ওই কর্মকর্তা থানায় কোন অভিযোগ দেননি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপরে কেডি ঘোষ রোডস্থ সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডল তার কার্যালয়ে বসে ছিলেন। এসময়ে কয়েকজন মুখোশধারী (মুখে কাপড় বাধা) সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে তাকে টেনে হেচড়ে বাইরে নিয়ে যায়। প্রশদে একটি মোটরসাইকেলে পাশের পশ্চিম সদর হাসপাতাল রোডে নিয়ে একটি রিক্সায় উঠিয়ে জেলখানা ঘাট এলাকার দিকে নিয়ে যাওয়া হয়। সাব রেজিস্ট্রারের কার্যলয়ে থাকা ভিডিও ফুটেজে দেখা যায় একটি রিক্সায় তন্ময় কুমার মন্ডলকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই রিক্সায় বসা মুখে কাপড় বাধা একজন যুবক তার পেটে পিস্তল তাক করে রেখেছেন। ওই রিক্সার আগে একটি মোটর সাইকেল এবং রিক্সার পেছনে একটি মোটর সাইকেল গার্ড দিয়ে নিয়ে যেতে দেখা গেছে। এছাড়া মুখোশধারী এক যুবককে রিক্সার পেছন পেছন দৌড়ে যেতে দেখা গেছে। রিক্সাটি পশ্চিম সদর হাসপাতাল রোড দিয়ে জেলখানা ঘাট এলাকার দিকে চলে যায়। তবে কি কারণে তাকে অপহরণ করা হয়েছে তা জানা যায়নি। এদিকে অপহরণ ঘটনার পর পর জেলা ও সদর সাব রেজিস্ট্রারের কার্যলয়ে আতংক ছড়িয়ে পড়ে। অফিসের অন্যান্য কর্মকর্তা, দলিল লেখক ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।খবর পাওয়ার পর সেখানে পুলিশ, সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে ছুটে গিয়ে ঘটনার ভিডিও ফুটেজ দেখতে থাকেন। অপহরণ ঘটনার ঠিক আধাঘন্টা পর অপহরণ হওয়া সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডল একাই তার কার্যালয়ে ফিরে আসেন। এসময়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি অপহরণের বিষয়টি অস্বীকার করে বলেন। আমি কার্যালয় থেকে বাইরে বের হচ্ছিলাম। তখন তারা একটি সমস্যার কথা বলে। তাই কথা বলতে গিয়েছিলাম। তবে তারা কারা জানিনা। তারা আমাকে রিক্সায় করে নদীর ঘাটে নিয়ে যায়। সেখানে কিছু কথা বলে চলে আসি। আমাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি সত্য নয়। তিনি যখন সাংবাদিকদের সাথে কথা বলেন, তখন তার মধ্যে আতংক ছিল। এলোমেলো কথা বলছিলেন। জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত খুলনা সদর থানার এস আই জামাল উদ্দিন বলেন, দুপুর ৩টা ১০ মিনিটের সময় সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সিসি টিভিতে দেখি তাকে একটি রিক্সায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর আমরা থাকতেই তিনি ফিরে আসেন। তিনি কোন অভিযোগ দেবেন না বলে জানিয়েছেন। জানতে চাইলে খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন বললেন ভিন্ন কথা। তিনি বলেন, কাগজপত্র দেখানোর কথা বলে সাব-রেজিস্ট্রারের ইচ্ছার বিরুদ্ধে তাকে খুলনা নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি রহস্যজনক হওয়ায় অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে অফিসপাড়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, তিনিও বিষয়টি শুনেছেন। তবে অভিযোগ দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।এদিকে ঘটনার পর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডল বিকাল ৫টা পর্যন্ত তার কার্যালয়ে ছিলেন। এরপর তার পরিবার এসে বাসায় নিয়ে যান। সাব-রেজিস্ট্রার তন্ময়কে কার্যলয় থেকে অপহরণ, আধাঘন্টা পর মিললো মুক্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

২

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

৩

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

৪

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

৫

ডুমুরিয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখমের অভিযোগ বাঁশের লাঠি ও কুড়ালের আঘাত, দা নিয়ে ধাওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৬

কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য ‍র‌্যালি অনুষ্ঠিত : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি

৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন বিষয়ক কর্মশালা পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে নতুন মূল্যায়ন পদ্ধতি : ইউজিসি সদস্য

৮

পাইকগাছার লস্করে গণকবরস্থান প্রতিষ্ঠা ও মসজিদ উন্নয়নে আলোচনা সভা

৯

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য, জিম্মি বনজীবীরা; নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

১০

পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ

১২

ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার মেশিন ও বালু জব্দ

১৩

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও !!

১৪

প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম

১৫

৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত

১৬

ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত

১৭

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

১৮

দাকোপে সুন্দরবন সংলগ্ন রিসোর্টগুলো পরিদর্শনকরেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

১৯

তারেক রহমানের খুলনা আগমন ঘিরে রঘুনাথপুরে বিএনপির প্রস্তুতি সভা, সড়কে মিছিল

২০