Bntv245487
১৭ অক্টোবর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ ঈদগাঁওয়ের জনজীবন

 

নিজস্ব প্রতিনিধী:- এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

চলমান প্রচন্ড তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েন কক্সবাজারের ঈদগাঁওয়ের জনজীবন। ব্যস্তবহুল বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে কর্মব্যস্ততার সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরমের অস্বস্তিও। সবখানে গরমে হাবুডুবু খাচ্ছেন নানান শ্রেনীপেশার মানুষ। কংক্রিটের শহর আর পিচগলা পথে ঘাম ঝরা মানুষ দেখলে সহজে অনুমেয় কতটা তপ্ত সূর্য। মুখ, গাল আর শরীর বেয়ে পড়া প্রতিটি বিন্দু জানান দিচ্ছে এ নগরী কতটা হাঁসফাঁস করছে গরমের তীব্রতায়। এমনকি রেলসড়কের দুইপাশ জুড়ে সারি সারি হরেক রকমের গাছগাছালি থাকার পরেও মূল সড়কে যতদূর চোখ পড়ে না কেন ততদূরই সূর্যের তেজের দৃশ্য চোখে পড়ে। কিছুক্ষণ গরমে হাঁটলে বুঝা যায়,কি পরিমান গরম সেটি। এছাড়াও তীব্র গরমের কারনে অনেকেই অপ্রয়োজনীয় বাড়ীঘর থেকে সহজে বের হচ্ছেনা। অটোরিকশা চালক তাহের,নাছিরসহ আরও অনেকে জানান ‘গরম কয়েকদিন ধরে অসহনীয় পর্যায়ে পড়ছে। গরমে কিন্তু যাত্রীর সংখ্যা কমছে। অনেকে সহজে ঘর থেকে বের হচ্ছেনা। তীব্র গরমে যানবাহন চালাতে গিয়ে অতিষ্ঠ হয়ে পড়ছি। তারপরেও পরিবারের ভরন পোষনের স্বার্থে গাড়ী চালাতে হচ্ছে কষ্ট করে। করার কিছু নেই।  পথচারীরা জানান, আগুন ঝরা গরম। বাতাস বলতে নেই। যেটা সহ্য করা যাচ্ছে না। হাঁটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে শরীর।কর্মজীবি মোহাম্মদ আলম, শামসুল আলম জানান, আমরা যারা দৈনিক আয়ের উপর নির্ভরশীল লোকজন রয়েছি। কয়েকদিন ধরে প্রচন্ড গরমে কাজকর্ম করা অসম্ভব হয়ে পড়ছে।শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার পর থেকে বিকেল ৩টা পযন্ত তীব্র গরমের দৃশ্য চোখে পড়ে। মহাসড়কসহ উপসড়ক সমুহে তিন চাকার যানবাহন চলাচল করছে অনেকটাই কম। সকাল ১১টার দিকে দলছুট কিশোরেরা মাইজ পাড়া বলিখেলা পুকুরে গরমে অতিষ্ঠ হয়ে গোসলের চিত্র দেখা যায়। সচেতন মহল জানান, একদিকে গরমে হাসফাস করছে সাধারণ মানুষ,অন্যদিকে লোডশেডিংয়ে বিপর্যয় পবিসের গ্রাহকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

২

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

৩

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৭

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৮

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৯

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

১০

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১২

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৪

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৫

জরুরি বিজ্ঞপ্তি

১৬

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৭

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৯

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

২০