Bntv245487
১ নভেম্বর ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩১৫ শিক্ষার্থীর নিবন্ধন…… ঈদগাঁওতে প্রথমবার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :-কক্সবাজারের ঈদগাঁওতে প্রথমবারের মতো বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঈদগাঁও উপজেলার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ঈদগাহ রশিদ আহমদ কলেজ ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মোট ৩১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত রয়েছেন ১৩ জন।  ১৮১ জন ছাত্র ও ১৪৭ জন ছাত্রী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল।আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে সীমিত পরিসরে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় অংশ নেয় উপজেলার ১৪টি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কক্ষ পর্যবেক্ষক ছিলেন ২১ জন। দুইটি ভবনের মোট আটটি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভবন দুটি হচ্ছে অনার্স ভবন ও আইসিটি ভবন। এতে ৭৮ জনকে বৃত্তি প্রদান করা হবে বলে জানা গেছে।পরীক্ষা নিয়ন্ত্রক ও সহকারী পরীক্ষার নিয়ন্ত্রণ ছিলেন কক্সবাজারের দুইজন অধ্যাপক।পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার, কক্সবাজার মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রূপস পাল, কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জিয়াউল করিম, শিক্ষক আব্দুল হামিদ, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনসহ আরো অনেকে। পরীক্ষা পরিচালনা সম্পর্কিত ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন নুর মোস্তফা কামাল সাদেক, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম,শাহজাহান, বদিউল আলমসহ অন্যান্যরা। বেসরকারি এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজক বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ঈদগাঁও উপজেলা শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম জানান, পরীক্ষার নির্ধারিত সময়ে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।সংগঠনের উপজেলা শাখার সভাপতি জানান, পরীক্ষা পরিচালনা,কেন্দ্র ব্যবস্থাপনা,পর্যবেক্ষণ ও সার্বিক তদারকির জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল দের নিয়ে বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

২

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

৩

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

৪

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

৫

ডুমুরিয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখমের অভিযোগ বাঁশের লাঠি ও কুড়ালের আঘাত, দা নিয়ে ধাওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৬

কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য ‍র‌্যালি অনুষ্ঠিত : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি

৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন বিষয়ক কর্মশালা পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে নতুন মূল্যায়ন পদ্ধতি : ইউজিসি সদস্য

৮

পাইকগাছার লস্করে গণকবরস্থান প্রতিষ্ঠা ও মসজিদ উন্নয়নে আলোচনা সভা

৯

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য, জিম্মি বনজীবীরা; নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

১০

পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ

১২

ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার মেশিন ও বালু জব্দ

১৩

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও !!

১৪

প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম

১৫

৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত

১৬

ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত

১৭

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

১৮

দাকোপে সুন্দরবন সংলগ্ন রিসোর্টগুলো পরিদর্শনকরেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

১৯

তারেক রহমানের খুলনা আগমন ঘিরে রঘুনাথপুরে বিএনপির প্রস্তুতি সভা, সড়কে মিছিল

২০