Bntv245487
১ নভেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মহানগরীর শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ আশিক বাহিনীর শুটার জনি (২২) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সিপিসি স্পেশাল কোম্পানি। রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জনি (২২) খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক এবং ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জনির অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্বতথ্য যাচাই করে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত জনির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

২

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

৩

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

৪

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

৫

ডুমুরিয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখমের অভিযোগ বাঁশের লাঠি ও কুড়ালের আঘাত, দা নিয়ে ধাওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৬

কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য ‍র‌্যালি অনুষ্ঠিত : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি

৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন বিষয়ক কর্মশালা পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে নতুন মূল্যায়ন পদ্ধতি : ইউজিসি সদস্য

৮

পাইকগাছার লস্করে গণকবরস্থান প্রতিষ্ঠা ও মসজিদ উন্নয়নে আলোচনা সভা

৯

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য, জিম্মি বনজীবীরা; নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

১০

পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ

১২

ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার মেশিন ও বালু জব্দ

১৩

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও !!

১৪

প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম

১৫

৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত

১৬

ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত

১৭

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

১৮

দাকোপে সুন্দরবন সংলগ্ন রিসোর্টগুলো পরিদর্শনকরেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

১৯

তারেক রহমানের খুলনা আগমন ঘিরে রঘুনাথপুরে বিএনপির প্রস্তুতি সভা, সড়কে মিছিল

২০