Bntv245487
৫ নভেম্বর ২০২৬, ১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

 

 

নাঈম হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি :-আসন্ন চিতলমারী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ইউনিয়ন বিএনপির পরীক্ষিত নেতা, বিশিষ্ট সমাজসেবক ও বিজ্ঞ রাজনীতিবিদ মোঃ আলমগীর হোসেন।মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি আজ বুধবার তার লিখিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির রাজনীতি করে আসছি। দুঃসময়ে দলের জন্য মাঠে ছিলাম। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে আমি চরবানিয়ারী ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”আলমগীর হোসেনের ঘোষিত নির্বাচনী ইশতেহারে বলেন, ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজ দ্রুত ও যথাসময়ে করবো। প্রতি গ্রাম উঠান বৈঠকের মাধ্যমে গণ্যমান্য সবার মাধ্যমে এলাকা ভিত্তিক উন্নয়ন মূলক কাজ করবো।অনিয়ম, অন্যায়,দূর্নীতি, অত্যাচার,বাল্যবিবাহ,মাদক ও জুয়া প্রতিরোধে সবাইকে নিয়ে কঠোর ব্যবস্থা নিবো।অসহায় দুঃস্থ ব্যক্তিদের পাশে থাকবো এবং সর্বোচ্চ সহযোগিতা করবো।চরবানিয়ারী ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ করবো।যুবক যুবতীদের কর্ম উপযোগী করে গড়ে তোলা এবং মাছ চাষ,সবজি চাষসহ বিভিন্ন দিকে কৃষকদের সহযোগিতা করবো।আমি সবসময় সবার কাছে ছিলাম এবং ভবিষ্যতেও সবসময় সবার পাশে থাকবো।এলাকার শান্তি রক্ষায় নিজেকে সবসময় নিবেদিত রাখবো।এছাড়াও যেকোনো কাজ সবার সমন্বয়ে আলোচনার মাধ্যমে করবো ইনশাআল্লাহ।ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।উপস্থিত নেতাকর্মীরা বলেন, “আলমগীর হোসেন দুঃসময়ের পরীক্ষিত নেতা। ত্যাগী ও যোগ্য হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য তিনিই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

১

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

২

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৩

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৪

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৫

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৬

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৭

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৮

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

৯

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১১

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১২

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৩

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৪

জরুরি বিজ্ঞপ্তি

১৫

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৬

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৮

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

১৯

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

২০