Admin
৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ

নিজেস্ব প্রতিনিধি: আজ ৬ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে বয়রাস্থ পুলিশ লাইন্সে ২৬তম ব্যাচের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।স্বাগত বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভোটারদের ভোটকেন্দ্রে অবাধ যাতয়াত, ভোট প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও ভুয়া ভোটদান, ভোটারদের ভয়ভীতি দেখানো এ ধরণের কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ দেশ ও জাতিকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব শামীমা আক্তার সুমী, পিপিএম; সহকারী পুলিশ কমিশনার (আরও) জনাব শেখ মোঃ আব্দুর রাজ্জাক-সহ প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১০

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১১

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১২

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৩

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৪

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৫

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৬

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৭

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

১৮

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

২০