bntv24
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শপথ নিয়েই শহীদ ও আহতদের পাশে হাসনাত

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেমঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এলাকায় ফেরার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই তিনি বিভিন্ন গ্রামে গিয়ে শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং আহতদের সঙ্গে সময় কাটান।সকাল থেকে হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম সফর করেন। তিনি শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান এবং একটি পাকা ঘর নির্মাণের ঘোষণা দেন।এরপর তিনি শহীদ আমিনুল ইসলাম সাব্বিরের পরিবারকে ২ লাখ টাকা সহায়তা প্রদান করেন এবং স্বাবলম্বী হওয়ার জন্য একটি দোকান করে দেওয়ার উদ্যোগ নেন। পর্যায়ক্রমে মহেশপুর গ্রামের শহীদ জহিরুল ইসলাম ও বড়শালঘর গ্রামের শহীদ সাগরের বাড়িতেও যান তিনি এবং তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।বিকেলে স্থানীয় একটি রেস্তোরাঁয় জুলাই আন্দোলনে আহতদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকি করার আশ্বাস দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বেইমানি সহ্য করা হবে না। শহীদ ও আহতদের নাম ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি বা দখলবাজির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, শহীদ পরিবার ও আহতদের পাশে থাকা তার অগ্রাধিকারমূলক দায়িত্বের অংশ এবং এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ 

খুলনা-কালিয়া সড়কে ট্রাকের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

১০

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১১

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১২

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১৩

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১৪

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৫

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৬

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৭

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৮

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৯

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

২০