bntv24
১৪ মার্চ ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুর থানা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ছে।

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুরে কেশবপুর থানা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ই মার্চ-২৬) ২৩শে রমজান সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ ইখতিয়ার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয় এবং মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি ইবাদতে মনোযোগী হয়। একই সঙ্গে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান বক্তারা।বক্তারা আরও বলেন, সমাজের নানা সমস্যা, দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভবিষ্যতেও কেশবপুর থানা প্রেসক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত উন্নতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সদস্য মোঃ আব্দুল বারী। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (NPS)-এর কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক শামীম আখতার মুকুল।উপস্থিত ছিলেন, থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরেশ দেবনাথ, সহ-সভাপতি শেখ মোস্তফা কামাল, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, অর্থ সম্পদক আব্দুর সালাম মুর্শিদী, প্রচার সম্পাদক শেখ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন, নির্বাহী সদস্য মঞ্জুরুল হোসেন ডাবলু, নির্বাহী সদস্য মোঃ মাহাবুর রহমান, ফটো সাংবাদিক মোঃ আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক-সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
ছবিঃ
১৪/০৩/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১১

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১২

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১৩

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১৪

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৬

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৭

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৮

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৯

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

২০