৩১ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা ও বরিশাল বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি কোচ ও এ্যাথলেটদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ

ডেক্স :খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনার ক্রীড়াঙ্গণ থমকে আছে। বর্তমানে খুলনায় কোন খেলাধুলা নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গণের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমাদের কাজ করতে হবে। আমাদের সন্তানরা যেন ক্রীড়াচর্চার মধ্যে থেকে সুশৃঙ্খল জীবন গড়তে পারে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। কেসিসি প্রশাসক সোমবার সকালে নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত খুলনা ও বরিশাল বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, কোচ ও এ্যাথলেটদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ কারাতে ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রশাসক প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, কোচ ও এ্যাথলেটদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। তিনি অংশগ্রহণকারীদের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। কেসিসি প্রশাসক ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গই ক্রীড়াঙ্গণ পরিচালনায় এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করে বলেন, নতুন এ যাত্রায় তরুণদের নতুন কিছু করার আগ্রহকে কাজে লাগাতে হবে। তবেই এ অঙ্গণকে গতিশীল করা সম্ভব হবে। ক্রীড়া সেক্টরে বিদ্যমান সমস্যাগুলি দূর করতে প্রয়োজনে ক্রীড়া মন্ত্রণালয়ে যোগাযোগ করে যা যা করা দরকার তা সম্মিলিতভাবে করা হবে বলে তিনি উল্লেখ করেন। খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা আলিমুজ্জামান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। সঞ্চালনা করেন খুলনা বিভাগের কারাতে সংশ্লিষ্ট সংগঠক ‘সোতো কান’-এর চেয়ারম্যান মোহাম্মদ আলী। কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ ক্রীড়াঙ্গণের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

১০

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

১১

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

১২

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

১৩

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

১৪

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

১৫

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১৭

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১৮

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১৯

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

২০