bntv24
১৪ এপ্রিল ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্প-ভ্যাটিকান বিরোধ, পোপকে সমর্থন জানালেন ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ লিও’র মধ্যে চলমান বিরোধে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এবং পোপের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি বাংলা।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান পোপের উদ্দেশে লেখেন, “ইরানের পক্ষ থেকে আমি আপনার এই অপমানের নিন্দা জানাই। শান্তি ও ভ্রাতৃত্বের নবী যিশুর অবমাননা কোনো মুক্ত মানুষের কাছেই গ্রহণযোগ্য নয়। আমি দোয়া করি, আল্লাহ আপনার সম্মান আরও বাড়িয়ে দিক।”এর আগে সোমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনার জবাব দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। ট্রাম্প প্রশাসনকে ভয় না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, খ্রিস্টধর্মের মূলবার্তার ওপর ভিত্তি করেই ভ্যাটিকান শান্তির আহ্বান জানিয়েছে। আলজেরিয়া সফরের সময় একটি বিশেষ উড়াজাহাজে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) পোপ বলেন, ‘আমি ট্রাম্পের এমন মন্তব্যে দুঃখিত। তবে বিশ্বজুড়ে গির্জার যে লক্ষ্য আছে, আমি তা অব্যাহত রাখব।’ তিনি আরও বলেন, বিশ্বজুড়ে চলা সংঘাতের সমালোচনা করাটা ট্রাম্প বা কোনো বিশেষ ব্যক্তির ওপর সরাসরি আক্রমণ নয়।গত রোববার পোপকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, তিনি মনে করেন না ‘পোপ খুব একটা ভালো কাজ’ করছেন। তাঁর উচিত ‘কট্টর বামপন্থিদের’ খুশি করার চেষ্টা বন্ধ করা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, তিনি পোপ লিও’র ভক্ত নন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১০

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১১

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১২

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৩

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৪

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৫

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৬

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৭

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

১৮

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

২০