১০ মে ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশ্য দিবালোকে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণপিটুনির শিকার স্বামী!

ডেস্ক রিপোর্ট: ভারতের বেঙ্গালুরু শহরে প্রকাশ্য ব্যস্ত সড়কে স্ত্রীকে মারধর ও ছুরিকাঘাতের চেষ্টা করতে গিয়ে উল্টো জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ মে) দুপুরে বেঙ্গালুরুর নেলামানগালা এলাকার দাসানাপুরায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত যুবকের নাম সঞ্জয়। তিনি ভারতের বিহার রাজ্যের বাসিন্দা। তার স্ত্রী সোনালীর সঙ্গে তিনি বেঙ্গালুরুর একটি ভাড়া বাসায় বসবাস করতেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার দিন দুপুরে সোনালী বাসা থেকে বের হয়ে রাস্তায় আসতেই মোটরসাইকেলে করে সেখানে পৌঁছান সঞ্জয়। মাথায় হেলমেট পরা অবস্থায় আচমকা তিনি সোনালীর পথরোধ করেন। এরপর সঞ্জয় জোরপূর্বক সোনালীকে টেনেহিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে যান। একপর্যায়ে পকেট থেকে ছুরি বের করে তার গলায় ধরে হত্যার চেষ্টা করেন।ব্যস্ত সড়কে এমন ভয়াবহ দৃশ্য দেখে চারপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলার সময় কয়েকজন পথচারী সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে সঞ্জয়কে আটকানোর চেষ্টা করেন। পরে উত্তেজিত জনতা তাকে ধরে মারধর করে এবং সোনালীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এই সুযোগে সোনালী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং বড় ধরনের হামলা থেকে রক্ষা পান।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সঞ্জয় ও সোনালীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। নতুনভাবে জীবন শুরু করতে তারা বিহার থেকে বেঙ্গালুরুতে এসেছিলেন।সূত্র জানিয়েছে, দাম্পত্য কলহের জেরে সম্প্রতি সোনালী আলাদা থাকার সিদ্ধান্ত নেন। এতে ক্ষুব্ধ হয়ে সঞ্জয় এই হামলার চেষ্টা চালান বলে ধারণা করছে পুলিশ।ঘটনার পর স্থানীয় থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।তথ্যসূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

১০

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১১

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

১২

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

১৩

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

১৪

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

১৫

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

১৬

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

১৭

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

১৮

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

১৯

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

২০