১৯ মে ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় সুশাসন থেকে বঞ্চিত হয়েছি : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ একটা সময় আমরা সুশাসন থেকে বঞ্চিত হয়েছি। বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। যে সরকারের কাছে মানুষ পরিবর্তন চাচ্ছে এবং প্রধানমন্ত্রীও নতুন নতুন পরিকল্পনা সামনে নিয়ে আসছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। কেসিসি প্রশাসক গতকাল সোমবার দুপুরে নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত খুলনা শহরের উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে সংস্থাটি নগরীর ৩১টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নসহ শিশুর স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও নিরাপত্তা এবং পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।কেসিসি প্রশাসক আরো বলেন, বাল্য বিবাহ নিয়ে পূর্বের তুলনায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে। শিশুশ্রম নিয়ে সরকারি অনেক সংস্থা কাজ করলেও এখনো সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়নি। তিনি শিশু শ্রম বন্ধ এবং প্রাথমিক শিক্ষা থেকে শিশুরা যেন ঝরে না পড়ে সেজন্য কেসিসি’র সাথে বেসরকারি সংস্থাসমূহের কাজের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং সমন্বয়ের জন্য নগর ভবনে একটি পৃথক শাখা খোলার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডাইরেক্টর (অপারেশনস) চন্দন জেড গমেজ-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল, ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশেনস) জেনি মিলড্রেড ডি ক্রজ ও রিসার্চ এন্ড কমপ্লায়েন্স অফিসার সাবিহা দিবা আহমেদ। কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম এবং স্বাগত বক্তৃতা করেন খুলনা এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল।বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) আয়োজিত শেয়ারিং প্রোজেক্ট ইন্টারভেনসন্স এন্ড ক্যাশ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ করেন। নারীদের সাবলম্বী করার লক্ষ্যে সংস্থাটি ২৫ জন প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের মাঝে এ সহায়তা প্রদান করে। জেজেএস-এর নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা এবং কেসিসি’র ১৮নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও আর্কিটেক্ট রেজবিনা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন জেজেএস-এর সিনিয়র ডাইরেক্টর (প্রোগ্রাম) এমএম চিশতী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০