ডুমুরিয়া,নিজস্ব প্রতিনিধি জি. এম. ফিরোজ
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বিদেশি পণ্য দোকানে রাখার অভিযোগ এবং হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশ—তিন অনিয়মে শাহপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব অভিযানে নেতৃত্ব দেন।অভিযানে বি কে ফার্মেসির স্বত্বাধিকারী তাপস কুমার সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার কারণে এ জরিমানা করা হয়।এছাড়া অয়ন কসমেটিকসের স্বত্বাধিকারী গোপালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানে বিদেশি পণ্য রাখার কারণে তাকে এ জরিমানা করা হয়েছে।অন্যদিকে ভাই ভাই হোটেলের স্বত্বাধিকারী সুভাষ অধিকারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি থাকায় এ জরিমানা করা হয়।অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানেটারি অফিসার সুখেন্দ্র নাথ ঘোষ, শাহপুর বাজার বণিক সমিতির সভাপতি এ কে এম জাফর ইকবাল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের পণ্য সংরক্ষণ, মেয়াদ যাচাই এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে বাজারে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
মন্তব্য করুন