bntv24
২২ মে ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার বিকল্প নেই’

ডেস্ক রিপোর্ট: বিজ্ঞান শিক্ষার প্রসার ও সচেতনতা সৃষ্টি এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করতে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন আজ (শুক্রবার) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।প্রধান অতিথি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে আজকের বিশ্বের জীবনযাত্রা দিন দিন আরও আধুনিক ও সমৃদ্ধ হচ্ছে। জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। তিনি বলেন, মোবাইল ফোনকে শুধু যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে, দেশ গড়ার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।তিনি আরও বলেন, শিশু-কিশোরদের মোবাইলের অপব্যবহার ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে বিজ্ঞান মনস্ক, নৈতিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ মাদকাসক্ত ও বিকলাঙ্গ চিন্তাধারার জাতি কখনো স্মার্ট ও উন্নত দেশ গঠন করতে পারে না। বর্তমান সরকার একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে নাগরিকরা শিক্ষা, গবেষণা ও দক্ষতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ।তিন দিনব্যাপী মেলায় খুলনা বিভাগের ১০টি জেলার ৬০টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী ও আইডিয়া প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০