bntv24
২৪ মে ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে টানা ৭ দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে টানা ৭দিন পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এই কয়দিন বন্দরে আমদানি-রপ্তানি হবে না। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে এই দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট-ভিসার যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ রবিবার (২৪ মে) সকাল ১০ টার দিকে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।টানা ৭দিন বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এই সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সহ বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড ও বন্ধ থাকবে। তিনি আরও জানান, আগামী ১ জুন থেকে পুনরায় এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা হোসেন জানান, বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া স্বাভাবিক থাকবে। সপ্তাহের ৭ দিনই হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু থাকে।জানতে চাইলে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, সরকারি ছুটি ব্যতিত বন্দরে কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ককরাদি পরিশোধ করে বন্দর থেকে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন। এলক্ষ্যে কাস্টমস কর্তকর্তারা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।এদিকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানায়, ঈদের টানা ৭ দিনের ছুটিতে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পর আগামী ১ জুন থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এতে করে বেনাপোল স্থলবন্দর তার স্বাভাবিক কার্মচাঞ্চল্যে ফিরে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০