২৯ জুলাই ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা এলাকায় অবস্থিত সরকারি যাত্রী ছাউনি দীর্ঘদিন ধরে দখল ও বালু ভরাটের কারণে সাধারণ মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী, পথচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, প্রায় সাত বছর আগে যশোর থেকে ব্যাসডাঙ্গা এলাকায় শ্বশুরবাড়িতে এসে বসবাস শুরু করেন রফিকুল ইসলাম। পরে তিনি বালু অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় জমি ক্রয় করেন। এরপর থেকে সরকারি যাত্রী ছাউনির পাশে ও ভেতরে বালু রাখার কারণে ছাউনিটি কার্যত সাধারণ মানুষের ব্যবহার থেকে বঞ্চিত হয়ে পড়েছে।একসময় এই যাত্রী ছাউনিটি পথচারী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো। বৃষ্টি, তীব্র রোদ কিংবা প্রতিকূল আবহাওয়ায় মানুষ এখানে আশ্রয় নিয়ে স্বস্তি পেতেন। কিন্তু বর্তমানে ছাউনির ভেতরে বালু ভরাট করে রাখায় সেখানে বসা বা আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছে না। এতে বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছেন।স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি এই স্থাপনাটি জনস্বার্থে নির্মাণ করা হলেও বর্তমানে তা দখল ও অব্যবস্থাপনার কারণে তার মূল উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। একসময়ের জনসাধারণের জন্য উন্মুক্ত ও উপকারী স্থানটি এখন প্রায় অচল হয়ে পড়েছে।এ বিষয়ে স্থানীয়দের দাবি, যাত্রী ছাউনিটি দ্রুত দখলমুক্ত করে ভেতরে রাখা বালু অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং ভবিষ্যতে যাতে কেউ সরকারি স্থাপনা দখল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০