২৫ মে ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর বিদ্যমান আমদানি করের ফলে নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সংগঠকরা। এ অবস্থায় সোলার প্রযুক্তির প্রসার বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে বলে মত দেন তারা।সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর থেকে কর প্রত্যাহারের দাবিতে ২৫ মে সোমবার সুনামগঞ্জে হাউস, ফেড সুনামগঞ্জ, ক্লিন, বিডব্লিউজিএডি ছাদের উপর এক ব্যতিক্রমী মানববন্ধনের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। আমদানিনির্ভর গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে বিদ্যুৎ খাতে ব্যয় ও ভর্তুকি বেড়েই চলেছে। এরই মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আবারও প্রায় ২১ শতাংশ বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রস্তাব করেছে, যা সাধারণ জনগণের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।বক্তারা আরও বলেন, এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে রুফটপ সোলার হতে পারে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান। কিন্তু উচ্চ আমদানি শুল্ক ও করের কারণে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবার সোলার প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হলেও তা বাস্তবায়ন করতে পারছেন না।তারা অবিলম্বে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ প্রণোদনা, কর অবকাশ ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।দেশের নবায়ন যোগ্য জ্বালানি প্রসারে ভবনসমুহের ছাদের সম্ভাবনা তুলে ধরতে সুনামগঞ্জ শহরের ষোলঘরের একটি ভবনের ছাদে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ফেড সুনামগঞ্জ এর সভাপতি মোঃ আবুল হোসেন, সহ সভাপতি নুরুল হাসান আতাহের, সম্পাদক এ কে কুদরত পাশা, প্রভাষক ফজলুল করিম সাঈদ, তৃষ্ণা আক্তার রুশনা, আমিনুল হক, রিনা বেগম, কর্ণ বাবু দাস, তুর্য দাস, ইমরান হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০