bntv24
৭ জুন ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভী চা বাগানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার 

শেখ মোঃ আব্দুল হামিদ

মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগানে প্রগতি যুব সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগান কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড সদস্য শ্রী গুরুপদ দে। এছাড়াও উপস্থিত ছিলেন প্রগতি যুব সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বাগানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।বক্তারা আরও বলেন, মৌলভী চা বাগানে কোনো ধরনের মদ, গাঁজা, ইয়াবা, হেরোইনসহ সকল প্রকার মাদক সেবন ও ব্যবসা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। বাগানকে একটি মাদকমুক্ত মডেল চা বাগান হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।তারা বলেন, “আমরা চাই মৌলভী চা বাগান শুধু একটি চা বাগান হিসেবেই নয়, বরং একটি শান্তিপূর্ণ, সুস্থ ও মাদকমুক্ত সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত হোক। দেশের অন্যান্য চা বাগানের মানুষও যেন এ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়।”সভায় উপস্থিত যুবকদের শিক্ষা, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “মাদককে না বলুন, সুন্দর ও সুস্থ জীবনকে গ্রহণ করুন।”সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাগান কমিটির সভাপতি ও ওয়ার্ড সদস্য শ্রী গুরুপদ দে সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০