bntv24
৮ জুন ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

ডুমুরিয়া প্রতিনিধি: শেখ মাহতাব হোসেন:

খুলনার ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এলাকার অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।(সোমবার) ৮ জুন দুপুর ১টার সময় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ১৫ জন অসহায় ও পঙ্গু মানুষের হাতে এই হুইলচেয়ারগুলো তুলে দেওয়া হয়।হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:এস এম কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।শেখ মাহাতাব হোসেন, সাধারণ সম্পাদক, ডুমুরিয়া প্রেসক্লাব।দীপ্তিমান বাপ্পি, ডুমুরিয়া প্রতিনিধি, দৈনিক কালবেলা।এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।হুইলচেয়ার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অংশ। তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এবং তাদের চলাফেরা সহজ করতে সরকারের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।” অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।হুইলচেয়ার পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগীরা। তারা জানান, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে তারা চলাফেরা করতে পারছিলেন না। আজ এই হুইলচেয়ার পেয়ে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০