bntv24
১৬ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা

মো: গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলার ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত হয়েছেন বাঘা উপজেলার সাংবাদিক নেতা, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহীর বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও গ্রিন টিভির টেলিভিশনকর্মী তন্ময় দেবনাথ।সোমবার গভীর রাতে নগরীর হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।হামলার সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ব্যাগে সাংবাদিকতার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম ছিল বলে জানা গেছে।ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, হামলার পেছনে ব্যক্তিগত বিরোধ, পেশাগত দ্বন্দ্ব কিংবা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন সংবাদ প্রকাশের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এ ঘটনায় রাজশাহীর সাংবাদিক নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০