bntv24
১৭ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে মাগুরায় সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি

মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি:
বিশ্বকাপ ফুটবলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচকে ঘিরে মাগুরায় সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি। মঙ্গলবার বিকেল সাড়ে ০৫টায় শহরের নোমানী ময়দান থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালিতে শত শত আর্জেন্টিনা সমর্থক আকাশি-সাদা জার্সি ও জাতীয় পতাকা নিয়ে অংশ নেন। মোটরসাইকেলগুলোকে আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে সজ্জিত করা হয়। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতেই এ আয়োজন বলে জানান অংশগ্রহণকারীরা।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মাগুরার বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার খেলা ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তরুণ, কিশোর, শিশু থেকে শুরু করে বয়স্ক সমর্থকরাও র‍্যালিতে অংশ নিয়ে প্রিয় দলের প্রতি নিজেদের আবেগ ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান। তারা বলেন আমরা ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার আর্জেন্টিনা আমাদের অনেক ভালো লাগে, মেসির খেলা আমরা খুবই পছন্দ করি এবারও বিশ্বকাপ মেসির হাত থেকেই আসবে আমাদের ঘরের কাপ ঘরেই থাকবে। সেই প্রত্যাশা নিয়েই আমরা আজকে রেলিতে বের হয়েছি অনেক আনন্দ উৎসব করতেছি অনেক ভালো লাগতেছে।
আয়োজকরা জানান, বিশ্বকাপে আর্জেন্টিনার শুভসূচনা কামনা এবং সমর্থকদের একত্রিত করতেই এই মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা।
সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের তারকা খেলোয়াড়দের নৈপুণ্যে আর্জেন্টিনা আক্রমণাত্মক ফুটবল উপহার দেবে এবং প্রথম ম্যাচেই জয় তুলে নেবে। তাদের প্রত্যাশা, বিশ্বচ্যাম্পিয়নরা এবারও শিরোপা ধরে রাখার লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করবে।
এদিকে বিশ্বকাপ উপলক্ষে মাগুরার বিভিন্ন সড়ক, মোড় ও পাড়া-মহল্লায় আর্জেন্টিনার পতাকা উত্তোলন, ব্যানার টানানো এবং নানা আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে। চায়ের দোকান থেকে শুরু করে আড্ডার আসর, সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বকাপ ও আর্জেন্টিনা।
সব মিলিয়ে মাঠে খেলা শুরুর আগেই মাগুরায় শুরু হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের উৎসব। আকাশি-সাদা পতাকার ঢেউ, মোটরসাইকেলের গর্জন এবং সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নোমানী ময়দান ও আশপাশের এলাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০