bntv24
২৯ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার, আটক ২

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ভোগনগর (কবিরাজ) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। এ সময় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ট্যাপেন্ডাল ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, বিজয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোকছেদুল ইসলাম এবং একই গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. খায়রুল ইসলাম পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই খোকন, এএসআই সাদ্দাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ভোগনগর (কবিরাজ) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানের একপর্যায়ে সন্দেহভাজ দুই ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মালামাল পরীক্ষা করা হলে তাদের কাছ থেকে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বীরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমরা কঠোর অবস্থানে আছি। কোনো মাদক কারবারিকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।”পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০