স্টাফ রিপোর্টার
১ ডিসেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীয়ায় সার কেলেঙ্কারি: ৫০ বস্তা ডিএপি সারসহ দুই ভ্যানচালকের কারাদণ্ড

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএডিসি’র ডিএপি সার পাচারের সময় ৫০ বস্তা সারসহ দুই ভ্যানচালককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম সড়কের মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা রোডে চলমান একটি ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ভ্যানচালকরা জানান, তারা ফুলবাড়ীয়া বাজারের হাজী রোড এলাকার একটি দোকান থেকে ৫০ বস্তা সার মুক্তাগাছা এলাকায় নিয়ে যাচ্ছিলেন; তবে দোকানের সুনির্দিষ্ট নাম বলতে পারেননি।

পরিস্থিতি বিবেচনায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ অনুযায়ী দুইজন ভ্যানচালককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

জব্দ সার কৃষকদের মাঝে বিক্রি অর্থ সরকারি কোষাগারে জমা

অবৈধভাবে পাচারকৃত ৫০ বস্তা ডিএপি সার বাজার মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে প্রতি বস্তা ১,০৫০ টাকা দরে বিক্রি করা হয়। বিক্রি থেকে প্রাপ্ত ৫২,৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কালোবাজারি চক্র দীর্ঘদিন সক্রিয় বোরো মৌসুমে সংকট তৈরির ফন্দি

কৃষি অফিসার নূর মোহাম্মদ বলেন,

আগামী বোরো মৌসুমকে সামনে রেখে একটি চক্র দীর্ঘদিন ধরে সার পাচার করে সংকট তৈরির চেষ্টা করছে। কৃষি বিভাগ সবসময় তৎপর রয়েছে। অবৈধ সার ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন,বিধি অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ফুলবাড়ীয়া উপজেলার সার অন্যত্র পরিবহন বা পাচার আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে একটি সংগঠিত চক্র বিভিন্ন দোকান ও গুদাম থেকে সার সরিয়ে বাইরে পাচার করে আসছে। বোরো মৌসুমে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা করারই ছিল তাদের মূল উদ্দেশ্য।

প্রশাসনের এই অভিযানকে ‘সময়সাপেক্ষ ও প্রয়োজনীয় পদক্ষেপ’ হিসেবে দেখছেন স্থানীয় কৃষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০