৭ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বটিয়াঘাটার কাজীবাছা নদীর শহর রক্ষা বাঁধ হুমকির মুখে

ডেস্ক :

বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা ও জলমা-কচুবুনিয়া এলাকায় শহর রক্ষা বেড়িবাধ চরম হুমকির মুখে।কাজীবাছা নদীর গ্রোতের তোড়ে যে কোন মুহূর্তে ভেঙ্গে গিয়ে প্লাবিত হতে পারে জলমা ইউনিয়নের বিস্তির্ণ এলাকাসহ খুলনা মহানগরীর বড় বড় জনগুরুত্বপূর্ণ স্থাপনা। খবর পেয়ে সংসদ সদস্য আমীর এজাজ খান ও খুলনা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গত রোববার রাত সাড়ে ৮ টায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।এমপি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভাঙ্গন রোধে বিকল্প ভেড়িবাঁধ নির্মাণের নির্দেশনা প্রদান করেন।উল্লেখ্য উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা ও জলমা-কচুবনিয়া সংলগ্ন এলাকার উক্ত ভাঙ্গন রোধে বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মাঝে মধ্যে লোক দেখানো কাজ করে বিল ভাউচার তৈরি করে মোটা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। স্থায়ী সমাধানকল্পে পানি উন্নয়ন বোর্ড বড় ধরনের কোন পদক্ষেপ না নেযায় নদী ভাঙ্গন লেগেই রয়েছে। যার ফলশ্র“তিতে জলমা ইউনিয়নের জলমা মৌজার হাজার হাজার একর জমি, জলমা-কচুবুনিয়া গ্রামের শত শত ঘরবাড়ি কাজীবাছা নদীর গ্রোতের তোড়ে ভাঙনে সম্পূর্ণ নদী গর্ভে বিলীন হয়ে গেছে । কিন্তু বিগত সরকারের আমলে স্থায়ী সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ করনি। বিগত সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্যদের এ অঞ্চলের সাধারণ মানুষ নদী ভাঙন রোধে বিভিন্ন সময় স্থায়ী কাজ করার দাবি উত্থাপিত করলেও তা কোনদিন আলোর মুখ দেখেনি। যে কারণে কয়েক মাস পর পর উক্ত স্থানে নদী ভাঙন লেগে রয়েছে । চলতি বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন আরো মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা রয়েছে ।সংসদ সদস্য আমীর এজাজ খান পরিদর্শনে এসে ভাঙন রোধে স্থায়ী সমাধান কল্পে পানি উন্নয়ন বোর্ডকে বিকল্প ভেড়িবাঁধ নির্মাণের নির্দেশনা প্রদান করেন। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী মধ্যে উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, বিএনপি নেতা সৈয়দ মনিরুল ইসলাম হিরো, যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, বিএনপি নেতা কাশেম খান, মোঃ সুমনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০