bntv24
৮ জুলাই ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তির পথে মাছ ধরার বিশেষ কৌশল “চাঁই”

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

একসময়ে গ্রামীণ জনপদে বষার্কাল এলে মাছ ধরার ধুম পড়তো। বর্ষা মৌসুমে ভারী বষর্ণ উপেক্ষা করে গ্রামের কৃষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাছ ধরতে চাঁই নিয়ে ছুটতেন। জমির আইল, ছরা, ঝণার্ অথবা ডোবার কোল ঘেঁষে বসিয়ে দিতেন গ্রামীণ জনপদের অন্যতম লোকজ উপকরণ মাছ ধরার ‘চাঁই’। কিন্তু বতর্মান সময়ে কৃষিজমি ও খাল, ডোবা, পুকুর ভরাট ও আধুনিকতার প্রচলনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ জনপদের ইতিহাস ঐতিহ্যের নিদশর্ন মাছ ধরার বিশেষ কৌশল ‘চাঁই’।জানা যায়, ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় গ্রামে মাছ ধরার অন্যতম উপকরণ ছিল ‘চাঁই’। বষার্কালে গ্রামবাংলার কৃষক থেকে শুরু করে অধিকাংশ মানুষরা মাছ ধরতে চাঁই নিয়ে বেরিয়ে পড়তেন। তারা পানি চলাচলের মুখে বিশেষ কৌশলে ’চাঁই’ বসিয়ে দিতেন। বসানোর কয়েক ঘণ্টা পর পুনরায় এসে ‘চাঁই’ তুলতে দেখা মিলতো পুঁটি, টেংরা, টাকি ও কইসহ হরেক রকমের সুস্বাদু মাছ। বতর্মান সময়ে অপরিকল্পিতভাবে পুকুর, ডোবা, জমি ভরাটের ফলে সংকুচিত হচ্ছে মাছ ধরার সুযোগ। ফলে দিনে দিনে যেন হারিয়ে যাচ্ছে মাছ ধরার ‘চাঁই’। স্থানীয় আজিজ ও পুতু জানান, এখন চাঁই কিছু কিছু জায়গায় দেখা গেলেও অধিকাংশ ক্ষেত্রে নেই। জাল নিয়ে মাছ ধরে যাচ্ছেন অনেকে। এমন দৃশ্য বিভিন্ন এলাকায় দেখা যায়।ঈদগাঁও বাঁশঘাটা সড়কসহ হাট-বাজার ঘুরে দেখা গেছে, কজন ব্যবসায়ী বাঁশ, বেতের তৈরি বিভিন্ন উপকরণের পাশাপাশি দু’একটা ‘চাঁই’ বিক্রির জন্য রাখলেও জালের এ যুগে ক্রেতাদের তেমন আগ্রহ নেই চাঁইয়ের প্রতি। বয়োবৃদ্ধরা জানান, পূর্বেকার দিনে বর্ষা মৌসুমে গ্রামে মাছ ধরার উৎসবে মেতে উঠতো লোকজন। পানি চলাচলের মুখে চাঁই বসিয়ে প্রতিদিন তাজা মাছ ধরা হতো। কিন্তু বতর্মানে খাল-বিলে পানি থাকলেও পযার্প্ত মাছ না থাকায় ধীরে ধীরে কমছে চাঁইয়ের ব্যবহার। অন্যদিকে শিল্পায়নের প্রভাব ও কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্যের প্রতীক চাঁই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০