১৩ জুলাই ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়ায় সম্প্রতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা নিরসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় উপজেলার সার্বিক বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন,“ভারী বর্ষণের কারণে ডুমুরিয়ার অনেক এলাকা প্লাবিত হয়েছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই জলাবদ্ধতা নিরসনে আমাদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথগুলো সচল করা এবং যেকোনো ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রধান অগ্রাধিকার। সরকারি সকল দপ্তরকে সজাগ থেকে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে একযোগে কাজ করতে হবে।“সভায় জলাবদ্ধতা নিরসনের উপায় এবং চলমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তব্য প্রদান করেন:অমিত কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি), ডুমুরিয়া।মোঃ খন্দকার হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), ডুমুরিয়া থানা।ড. মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, উপজেলা কৃষি অফিসার।সোহেল মোঃ জিল্লুর রিগান, সিনিয়র মৎস্য কর্মকর্তা।মোঃ দারুল হুদা, উপজেলা প্রকৌশলী।মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)কৃষ্ণ এস ডি পানি উন্নয়ন বোর্ডের ।সাইফুল ইসলাম প্রাথমিক শিক্ষা অফিসার ডুমুরিয়া।সুলতানা খানম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।এস্ এম কামরুজ্জামান যুব উন্নয়ন কর্মকর্তা ডুমুরিয়া।হাঁসি রাণী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ।মোঃ আব্দুস সাত্তার, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা।শেখ মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক, ডুমুরিয়া প্রেসক্লাব।সমাবেশ মন্ডল, ইউপি চেয়ারম্যান।মোঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য।এ্যাডভোকেট আলমগীর কবির জামায়েত নেতা,প্রমুখ।।সভায় বক্তারা ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং কৃষি ও মৎস্য খাতের ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। দুর্যোগের এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো জরুরি উদ্ধারকাজে ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়।উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুততম সময়ে ডুমুরিয়ার জলাবদ্ধতা সংকট দূর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০