bntv24
২৩ জুলাই ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাকোপে জেলা প্রশাসকের বিভিন্ন কর্মসূচি:নারীর শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যত গড়তে আঠারোর আগে বিয়ে নয়

 শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি

বাল্যবিবাহ শুধু মায়ের স্বাস্থ্যই নয় বরং শিশুর স্বাস্থ্যের জন্যও হুমকি স্বরূপ। বাল্যবিবাহ একটি মেয়ের জীবনের সব স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। ১৮ বছরের নিচে একটি মেয়ের বিয়ে দেওয়া মানে তার শিক্ষা, স্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের অধিকার কেড়ে নেওয়া। বাল্যবিবাহ কেবল একটি মেয়ের ক্ষতি করে না, এটি একটি পরিবার এবং পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। অপরিণত বয়সে মা হওয়ার কারণে মা ও শিশুর স্বাস্থ্য চরম ঝুঁকির মধ্যে পড়ে, যা মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বাড়িয়ে দেয়।বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে খুলনার দাকোপ উপজেলায় আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ ও বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর, খুলনার যৌথ আয়োজনে সরকার ঘোষিত মডেল গ্রাম পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু।খুলনা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপপরিচালক আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামিম হোসেন, এসডিজি ভিলেজ সমন্বয়কারী মো. মনোয়ার হোসেন, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ। বক্তৃতা করেন তৃনমূলের নারী প্রতিনিধি রেখা বেগম, রুবিয়া খাতুন, সুইটি দাস, বিলকিস বেগম, মনিরা বেগম ও মোস্তাক ফকির প্রমুখ। উঠান বৈঠক শেষে জেলা প্রশাসক চালনা এনসি ব্লু বার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়, চালনা পৌরসভা, খাটাইল কমিউিনিটি ক্লিনিক, উপজেলা ভূমি অফিস, পানখালী ইউনিয়ন ভূমি অফিস, পানখালী জেলে পল্লী, বটবুনিয়া খাল পুনঃখনন, বারইখালী আশ্রয়ণ প্রকল্প, বানীশান্তা যৌনপল্লী পরিদর্শন করেন। এছাড়াও জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন এবং সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০