bntv24
২৩ জুলাই ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) :

সরকারের নির্বাচনী অঙ্গীকার—দেশব্যাপী পাঁচ বছরে ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনার ডুমুরিয়ায় উৎসবমুখর পরিবেশে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ এবং পরিবেশ সুরক্ষাবিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ডুমুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বাপ্পী। তিনি তাঁর বক্তব্যে বলেন:”পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সরকারের পাঁচ বছরে ২০ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা কেবল একটি প্রশাসনিক কর্মসূচি নয়, এটি দেশের সবুজ ভবিষ্যৎ গড়ার একটি দীর্ঘমেয়াদী অঙ্গীকার। প্রতিটি চারাগাছ রোপণের পাশাপাশি তার সঠিক পরিচর্যা ও সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে বক্তব্য প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদেক চেয়ারম্যান এবং মোল্লা মোশাররফ হোসেন মফিজ বলেন, পরিবেশ সংরক্ষণ যেকোনো রাজনৈতিক বা সামাজিক মতপার্থক্য থেকে ঊর্ধ্বে। খুলনা ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় সবুজ বেষ্টনী গড়ে তোলা এখন সময়ের দাবি। তাই সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এ বৃক্ষরোপণ অভিযানকে সফল সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম কবির, শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু সহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য সুধীজন।বক্তারা ডুমুরিয়ার প্রতিটি ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও খাস জমিতে পরিকল্পিতভাবে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসনের এ ধরনের উদ্যোগে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি মো. মনিরুল ইসলাম বাপ্পী ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে স্মারক হিসেবে একটি বৃক্ষ চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। পরবর্তীতে স্থানীয় পরিবেশপ্রেমী, প্রতিনিধি ও উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

১০

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

১১

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

১২

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

১৪

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১৫

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১৭

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৮

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৯

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০