bntv24
২৩ জুলাই ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৪৮ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জন সন্দেহ জনক হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী বা হামে মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ।পরিচালক (স্বাস্থ্য) দপ্তর, খুলনা বিভাগের বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত জেলা ভিত্তিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ১১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া মাগুরায় ১০ জন, ঝিনাইদহে ৮ জন, কুষ্টিয়ায় ৭ জন, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ৪ জন করে এবং নড়াইল ও মেহেরপুরে ২ জন করে রোগী শনাক্ত হয়েছেন। যশোর ও সাতক্ষীরা জেলায় এ সময় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৮ হাজার ২৯৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে।তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শেষে ৭ হাজার ৫৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময় সন্দেহজনক হামে ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় ৩২৪ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হামে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে শিশুদের সময়মতো এমআর (হাম-রুবেলা) টিকা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা। এছাড়া আক্রান্ত ব্যক্তিকে যতটা সম্ভব আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।কর্মকর্তারা নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০