bntv24
২ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার , খুলনা:

‎ডুমুরিয়ায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে এক যুবদল ও পূজা উদযাপন ফ্রন্ট নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া সংবাদ প্রচার করা হয়েছে এমন অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার আমভিটা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক নিলোৎপল মন্ডল নিলয়।লিখিত বক্তব্যে তিনি নিজেকে জনপ্রিয় ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দাবি করে বলেন,আমভিটা বাজারের পিছনে পতিত জায়গায় প্রকাশ নামে এক ব্যক্তি অস্থায়ী ভাবে মুর্তি প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করে আসছিল।তার মৃত্যুর পর অন্যত্র প্রকাশ সাধু নামে একটি স্থায়ী মন্দির করা হয়।ফলে পূর্বের মন্দিরটি অবহেলিত হয়ে পড়ে। যে কারণে সম্প্রতি প্রকাশের ছেলে দিবা মন্ডল ওই জমিতে ঘর নির্মাণ করে ভাড়া দেয়ার উদ্দেশ্যে কাজ শুরু করে। এমতাবস্থায় থুকড়া এলাকার জনৈক ফিরোজ নামের এক ব্যক্তি ঘটনাস্থলে এসে ভিডিও ধারণ করে এবং দিবা মন্ডলের কাছে টাকার দাবি করে।দিবা মন্ডল তখন আমার সাথে কথা বলতে বলে। এরপর ফিরোজ আমার সাথে দেখা করে মোটা অংকের টাকা দাবি করলে আমি দিতে অস্বীকৃতি জানাই। এরপর নিউজ ২৬ নামে একটি আইডি থেকে আমার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালায়।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচার কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন রংপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এরা হলেন বীরেশ্বর মন্ডল, মোঃ সেলিম মোড়ল,ওসমান আলী মোল্লা, শিমুল শেখ,নিতাই মন্ডল, চন্দনা বিশ্বাস,রাব্বি ফকির,অনিক শেখ, মান্না সরদার, তুষার মল্লিক, সৈকত হালদার ও শংকর মন্ডল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও বাজারে কেন্দ্রীক গণ-শৌচাগার, দাবী উপেক্ষিত 

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতিতে থাকবে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডেভিড ইমন ও তার চার সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলে ঈদগাঁও জামায়াতের অংশগ্রহণ 

ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন: কৃষি ও জলাবদ্ধতা মুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগীরা

ডুমুরিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন 

কয়রায় ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ঝুঁকিতে ২২ হাজার ৮০৬ শিক্ষার্থীর পাঠদান

১০

গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

ঈদগাঁওতে যানবাহন পার্কিং নেই, যাত্রী উঠানামায় বিশৃঙ্খল, আইন থাকলেও বাস্তবায়ন নেই

১২

রূপসায় অস্ত্রের মুখে ম্যানেজার ও সুপার ভাইজার অপহরণ

১৩

দেয়াল তুলে ‘আয়নাঘরের’ অস্তিত্ব গোপনের চেষ্টাকারীদেরও বিচার হবে

১৪

শোলাকুড়ীতে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১৫

খুলনা জেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমীর এজাজ খান বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ ও রোপন করেন

১৬

পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

১৭

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ১

১৮

বটিয়াঘাটা উপজেলা খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন আমীর এজাজ খান

১৯

চার বছরের শিশুকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা

২০