bntv24
৩ অগাস্ট ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জঙ্গল থেকে শিশুপার্ক, রূপসায় নতুন ঠিকানা পেলো শৈশব

মোল্লা জাহাঙ্গীর আলম :

এক সময়ের জঙ্গল আর আগাছায় ভরা পরিত্যক্ত জায়গা। যেখানে মানুষের পা পড়তো না। আজ সেই জায়গাটিই শিশুদের কিচির-মিচির আর হাসিতে মুখরিত। রূপসা উপজেলা পরিষদ চত্বরে গড়ে উঠেছে শিশুদের স্বপ্নের ঠিকানা “প্লে-জোন কিচির মিচির।সোমবার (৩ আগস্ট) বিকালে ফিতা কেটে প্লে-জোনের শুভ উদ্বোধন করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।উপজেলা পরিষদ চত্বরের অব্যবহৃত জঙ্গলাকীর্ণ জায়গাটি দেখে ইউএনওর মাথায় আসে ব্যতিক্রমী এই ভাবনা। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের কথা চিন্তা করে পরিত্যক্ত স্থানটিকে পরিচ্ছন্ন করে শিশুদের উপযোগী করে তোলা হয়। সেই পরিকল্পনারই বাস্তব রূপ “কিচির মিচির।উদ্যোক্তারা বলছেন, এটি শুধু খেলার জায়গা নয়। শিশুদের সৃজনশীলতা, সামাজিক মেলামেশা ও নির্মল শৈশব ফিরিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।উদ্বোধনী অনুষ্ঠানে আসা অভিভাবকরা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আগে বাচ্চাদের নিয়ে ঘোরার মতো জায়গা ছিল না। শহরে দৌড়াতে হতো। এখন আর সেই কষ্ট নেই। আমাদের সন্তানরা নিরাপদে খেলতে পারছে, একসাথে মিশতে পারছে। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।ইউএনও সানজিদা রিকতা বলেন, “সুন্দর পরিকল্পনা আর আন্তরিকতা থাকলে একটি জঙ্গলও শিশুদের আনন্দের কেন্দ্রে পরিণত হতে পারে। কিচির মিচির তারই উদাহরণ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রকৌশলী মো. নাজমুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দীন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্লে-জোনটি উপজেলা পরিষদের অর্থায়নে এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠান শেষে পরিবেশ ও জলবায়ু সংরক্ষণের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন তহবিল থেকে গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র গরমে রূপসায় বিদ্যুতের অবরোধ, ভোগান্তির শেষ নেই

জঙ্গল থেকে শিশুপার্ক, রূপসায় নতুন ঠিকানা পেলো শৈশব

বিডিআরসিএস-আইএফআরসি জরিপে হামে আক্রান্ত প্রতি ১০ পরিবারের ৯টিই চিকিৎসার খরচ মেটাতে ঋণ নিয়েছে

হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আরো আক্রান্ত ১০৮০ জন

শাহ আমানতে যাত্রীর অন্তর্বাসে মিললো দেড় কেজি সোনা

ঈদগড় সহ রামুর গ্রামীণ সড়কে ভারী যানবাহনের দাপট: ভেঙে পড়ছে সড়ক, কালভার্ট ও সেতু

বাকেরগঞ্জে হঠাৎ বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

খুলনায় নৌযান শুমারি (২০২৬) বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা হেডকোয়ার্টার বালিকা বিদ্যালযয়ে আমীর এজাজ খান সংবর্ধনা

ঈদগাঁওতে সবুজ সবজির ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস সাধারণ মানুষ 

১০

৭০কেজি মাংসে রেখে পালালো চোরাশিকারি

১১

ঈদগাঁওতে বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত : গ্রাহকরা অতিষ্ঠ 

১২

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন

১৩

চলন্ত ট্রেনে ফের পাথর নিক্ষেপ

১৪

পেটে ঢুকিয়ে ইয়াবা পাচার,শেষ রক্ষা হলো না :আটক ১

১৫

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ

১৬

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১৭

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা দিন-রাতে চরম লোডশেডিং:জনজীবন অতিষ্ট

১৮

দুইদিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

১৯

কর্ণফুলী নদীতে ভাসতে থাকা বস্তা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

২০