Bntv245487
৩১ অগাস্ট ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক সভাপতির আমলে নিয়োগ নিয়ে অভিযোগ, মুখোমুখি বর্তমান কমিটি-এলাকাবাসী

অনুপম মল্লিক ও জি. এম. ফিরোজ ডুমুরিয়া 

খুলনার ডুমুরিয়ার চেচুড়ী কে বি মাধ্যমিক বিদ্যালয়ে তিন শিক্ষক-কর্মচারী নিয়োগে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে সাবেক সভাপতি মো. আনিচুর গাজীর বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাইয়ে নবগঠিত এডহক কমিটি ও এলাকাবাসীর মতামতের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি অনুসন্ধান করে প্রতিবেদন দেবে—নিয়োগে আদৌ কোনো আর্থিক অনিয়ম হয়েছে কি না।বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এস. এম. হুমায়ূন কবির স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবনির্বাচিত কমিটি ও অভিভাবক মতবিনিময় সভায় বিষয়টি উঠে আসে। বক্তারা বিগত সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন।সভায় তৎকালীন কমিটির সদস্য শিক্ষক নাজমুল নাহার বলেন, তিনজনের নিয়োগে টাকা লেনদেন হয়েছে কি না, সে বিষয়ে তৎকালীন সভাপতির কাছে জানতে চাইলেও সন্তোষজনক উত্তর পাননি। শিক্ষক বাদশা গাজী নিয়োগে টাকা লেনদেনের কথা দাবি করে বলেন, বিল পাসের সময় তিনি তৎকালীন সভাপতির কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন। তবে শিক্ষক সেলিম রেজা জানান, নিয়োগ প্রক্রিয়ায় কোনো টাকা লেনদেন হয়েছে কি না, তা তিনি সম্পূর্ণ জানেন না।অভিযোগের বিষয়ে নিয়োগপ্রাপ্ত তিনজন মেহেদী, সোনিয়া ও জবা জোদ্দার টাকা লেনদেনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।সভায় বক্তব্য রাখেন ভবদহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন গাজী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বি.এম. কামরুজ্জামান ও সমাজসেবক-ব্যবসায়ী জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুর রশিদ।এদিকে অভিযোগের বিষয়ে তৎকালীন সভাপতি মো. আনিচুর গাজীর সঙ্গে বার বার তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে ফোনটি তিনি রিসিভ করেননি। তদন্ত কমিটির প্রতিবেদনেই অভিযোগের প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং

খুলনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ সকল শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঈদগাঁওতে মাদ্রাসা থেকে আইপিএস চুরি, পড়ালেখায় বিপাকে শিক্ষার্থীরা 

খুলনা পাবলিক কলেজে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

বজ্রপাত রোধে তালবীজের অভিযান, ডুমুরিয়ায় ৪কিলোমিটার জুড়ে সবুজের স্বপ্ন তালবীজ রোপণ, সবুজায়নের নতুন উদ্যোগ

কেশবপুরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উজ্জ্বল স্মৃতি সংসদ-এর বৃক্ষরোপণ 

১০

ডুমুরিয়ায় গাজী তফসীর আহমেদকে সংবর্ধনা, মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটিতে নতুন নেতৃত্ব

১১

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন 

১২

নজরুল বর্ষ-২০২৬ উদযাপন বটিয়াঘাটা উপজেলা প্রশাসন অনুষ্ঠানের উদ্বোধন

১৩

সাবেক সভাপতির আমলে নিয়োগ নিয়ে অভিযোগ, মুখোমুখি বর্তমান কমিটি-এলাকাবাসী

১৪

সরকারি হাসপাতালে চিকিৎসা, রোগ নির্ণয়ে রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে

১৫

খুলনা জেলা কারাগার পরিদর্শন করেন, জেলা প্রশাসক

১৬

গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (VCMIS) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

১৭

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৮

কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী 

১৯

কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন

২০