ডুমুরিয়া প্রতিনিধি: জি. এম. ফিরোজ
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি ও তাঁর সহধর্মিনীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ডুমুরিয়া কমান্ডের আয়োজনে আজ শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্যা আবুল কাশেম। সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা ভূমি কর্মকতা অমিত কুমার বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট মনিমুর রহমান নয়ন ও ডুমুরিয়া মুক্তিযোদ্ধা কল্যাণ কমিটির আহ্বায়ক এফ এম নুরোন নবী চৌধুরী। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা উপজেলা সভাপতি নুরুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দীনসহ বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা মোহাম্মদ আলী আজগর লবি ও তাঁর সহধর্মিনীর সুস্থতা কামনা করেন। পরে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন